শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে অগ্নি.সংযোগের চেষ্টা ছাত্রদলের নারায়ণগঞ্জে এক রাতে তিন স্থানে আ.গু.ন : পুড়ল তিন বাস ও দুই লেগুনা হা.ম.লার ভিডিও ধারণ করায় চালককে কু.পিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পার্ক করা স্টাফ বাসে আ.গু.ন সিদ্ধিরগঞ্জে নারীকে কেন্দ্র করে ছু.রিকাঘা.তে গাড়িচালককে হ.ত্যা : আটক ১ সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়া.বাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার ফতুল্লায় গভীর রাতে মাদরাসায় আ.গু.ন : অসুস্থ ৭৯ শিক্ষার্থী সিদ্ধিরগঞ্জে ট্যাংক লরির ভেতরে গ্যাসে যুবকের মৃ.ত্যু : আ.হ.ত ১ সিদ্ধিরগঞ্জে নাঈম হ.ত্যা: একই পরিবারের তিনজন গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে রাস্তা নিয়ে বি.রো.ধ : প্রতিপক্ষের লাঠির আ.ঘা.তে প্রাণ গেল ৬০ বছর বয়সী নাঈমের

কারাবন্দি সাবেক মেয়র আইভীকে আরও ৫ মামলায় গ্রেপ্তার দেখালো পুলিশ

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ২৪৬ Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত চারটি হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার দেখাতে পুলিশের আবেদন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের পৃথক দুই আমলী আদালতের বিচারক এই আদেশ দেন বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

তিনি জানান, ফতুল্লা থানার চারটি হত্যা মামলার শুনানি বিচারক সেলিনা খাতুনের আদালতে এবং সদর থানার সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার মামলার শুনানি বিচারক মাইমানাহ আক্তার মনির আদালতে অনুষ্ঠিত হয়। শুনানিতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন আইভী।

গত বৃহস্পতিবার শুনানির তারিখ থাকলেও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের “লকডাউন” কর্মসূচির কারণে তা পেছানো হয়।

গত ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একটি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে আইভী ছয় মাস ধরে কাশিমপুর মহিলা কারাগারে আছেন। পরে আরও চারটি মামলায় তাকে “শ্যোন অ্যারেস্ট” দেখায় পুলিশ।

গত ৯ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ এই পাঁচ মামলায় আইভীকে জামিন দিলেও পরে আপিল বিভাগের চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করে।

আইভীর পক্ষে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী আওলাদ হোসেন। তিনি বলেন, “এ পাঁচটি মামলার কোথাও আইভীর নাম নেই। গ্রেপ্তার কোনো আসামিও তার সম্পৃক্ততার কথা বলেনি। তাকে হাইকোর্ট জামিন দেওয়ার পর পুলিশ তড়িঘড়ি করে নতুন পাঁচ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করে শুধু কারামুক্তি বিলম্বিত করতেই।”

তিনি আরও জানান, এ বিষয়ে তারা উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »