রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আ.গু.ন: যাত্রীর ছদ্মবেশে উঠে না.শ.ক.তা ফতুল্লায় ফের শ্রমিক অস.ন্তোষ: দুই কারখানায় কর্মবিরতি সিদ্ধিরগঞ্জে ৬০০ পিস ইয়া.বাসহ গ্রেপ্তার ২: প্রাইভেটকার জব্দ ফতুল্লায় পুলিশ কনস্টেবল হ.ত্যা: প্রধান সন্দেহভাজনসহ গ্রেপ্তার ৬: গু.লি.বি.দ্ধ ডেভিড সিদ্ধিরগঞ্জে ভেকু দিয়ে গুঁ.ড়ি.য়ে দেওয়া হলো বসতবাড়ি: একাধিক বিএনপি নেতাসহ আসামি ২৬৪ মধ্যরাতে ঘুমন্ত পরিবারের ওপর বুলডোজার আ.ঘা.ত : কু.পি.য়ে জ.খ.ম ও টাকা লু.টে.র অভিযোগ সিদ্ধিরগঞ্জে নে.শার টাকার জন্য মা-বাবাকে জ.খ.ম: মাদ.কসেবী ছেলে গ্রেফতার চার মাসের বকেয়া বেতনের দাবিতে আম্বার কমপ্লেক্সের শ্রমিকদের বি.ক্ষো.ভ ফতুল্লায় চুলায় আ.গু.ন জ্বা.লাতেই ফ্ল্যাটে জমে থাকা গ্যাসে বি.স্ফো.রণ: দগ্ধ ৪ নারায়ণগঞ্জে শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে অগ্নি.সংযোগের চেষ্টা ছাত্রদলের

আবারো ৫ দিনের রিমান্ডে গোলাম দস্তগীর গাজী 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৪ Time View
আবারো ৫ দিনের রিমান্ডে গোলাম দস্তগীর গাজী 
সংগৃহীত
নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে আবারো ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দায়ের করা পারভেজ হত্যা মামলায় তার বিরুদ্ধে এই রিমান্ড মঞ্জুর করা হয়।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকালে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে নেওয়া হলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালত উভয়পক্ষের শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে তাকে তৃতীয় দফায় রিমান্ডে নেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশীদ।
মামলার আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ফতুল্লা থানার দায়ের করা পারভেজ হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজীকে ১০ রিমান্ড চেয়ে আদালতে উঠানো হয়েছিল। আদালত উভয় পক্ষের শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজারের নিহত শফিকুল ইসলাম শফিক ও বাবুল হত্যা মামলায় তিন দিন করে মোট ৬ দিনের রিমান্ড নেয়া হয়েছিল গোলাম দস্তগীর গাজীকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »