বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে ইয়া.বা’র বিনিময়ে ডেকে এনে গু.লি ও ছু.রিকা.ঘাতে হ.ত্যা: গ্রেপ্তার ৩ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াতে আমীর এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাহিরে ফেলে দিয়েছে: মামুনুল হক হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী : কর্মকর্তাদের আগাম হাজিরায় ক্ষো.ভ সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট

সাংবাদিক শাওনের বাবা ফিরোজ আহমেদ আর নেই

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৬১৭ Time View

দৈনিক আমাদের নতুন সময়ের নারায়ণগঞ্জ জেলা স্টাফ রিপোর্টার মোশতাক আহমেদ শাওনের বাবা ইঞ্জিনিয়ার ফিরোজ আহমেদ আর নেই। ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। বৃহস্পতিবার ১৮ এপ্রিল) ভোররাত পৌনে ৩ টার দিকে রাজধানীর কাকরাইল ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে গত কয়েকদিন ধরে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।

তিনি ৩ ছেলে, ১ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বড় ছেলে ফররুখ আহমেদ খসরু দ্যা নিউ নেশন পত্রিকার সহকারি সম্পাদক, মেজো ছেলে মোশতাক আহমেদ শাওন দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার স্টাফ রিপোর্টার ও ডাক্তার তানভির আহমেদ সোহেল কানাডা প্রবাসী।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ৮টায় সিদ্ধিরগঞ্জের নাসিক ৩নং ওয়ার্ড মুক্তি নগর এলাকায় নিজ বাস ভবনের সামনে প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

পরে কুমিল্লার লাকসাম থানার মেল্লা গ্রামে পারিবারিক কবরস্থানে ইঞ্জিনিয়ার ফিরোজ আহমেদের মরদেহ দাফন করা হয়।

এদিকে নারায়ণগঞ্জ টাইমস এর নির্বাহী সম্পাদক মোশতাক আহমেদ শাওনের বাবা ইঞ্জিনিয়ার ফিরোজ আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জের সাংবাকিদের বিভিন্ন সংগঠন ও সংবাদ প্রতিষ্ঠান। তারা মরহুমের শোকাহত পরিবারের সদস্যদের প্রতিটি সমবেদনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »