রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ১৩০ জনের বিরুদ্ধে স.ন্ত্রা.স বি.রো.ধী আইনে মামলা: গ্রেপ্তার ১২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১২ জন গ্রেপ্তার মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির

নারায়ণগঞ্জে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৩ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৭৪৫ Time View

হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ ২৮ তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৩ এর অধীনে নারায়ণগঞ্জ জেলা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৬ নভেম্বর নারায়ণগঞ্জ সদর উপজেলার পিলকুলি হাক্কানী রহমত মঞ্জিল জামে মসজিদ ও জামিয়া সুফি আবেদ রহমত হাক্কানী মাদ্রাসায় ছাত্রদের মধ্যে কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, এর আগে হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ ২৮ তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৩ এর অধীনে নারায়ণগঞ্জ জেলার সদর থানা, সিদ্ধিরগঞ্জ থানা, ফতুল্লা থানার জোন ১ জোন ২ এর মাদ্রাসার মোট ১৫ শত ছাত্র অংশগ্রহণ করে, এরমধ্যে ১৪০ জন কে বাছাই করা হয়।

সোমবার ৬ নভেম্বর কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ১শত ৪০ জন অংশ গ্রহণ করে এর মধ্যে পাঁচটি গ্রুপে ভাগ করা হয় এরমধ্যে প্রতিটি গ্রুপ থেকে দশজন কোরআন তেলাওয়াতে উত্তীর্ণ হয় পাঁচটি গ্রুপে মোট ৩৫ জনকে পুরস্কার হাতে তুলে দেন, তাদের মধ্যে ৩০ পারা কোরআন তেলোয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন শাহেদ আলম, দ্বিতীয় স্থান শরিফুল ইসলাম, তৃতীয় স্থান রায়ান তানজিম।

২০ পারা কোরআন তেলাওয়াতে প্রথম স্থান লাভ করেন,সাইফুর রহমান, দ্বিতীয় স্থান রিফাত তাসলিম, তৃতীয় স্থান তাহমিদ জামিল।

১০ পাড়া কোরআন তেলাওয়াতে প্রথম স্থান লাভ করেন,সাজিদুল ইসলাম, দ্বিতীয় স্থান মোখলেসুর রহমান, তৃতীয় স্থান,সামিউর রহমান।

৫ পাড়া কোরআন তেলাওয়াতে প্রথম স্থান লাভ করেন রোহান হাওলাদার,ইশফাক। এলাহী,এছাড়াও ১০ বছর বয়সী পূর্ণ কোরানে হাফেজ সিজারুল হুফফাজ প্রথম স্থান লাভ করেন ওসমান গনি, দ্বিতীয় স্থান হুসাইন ও তৃতীয় স্থান লাভ করেন মাহমুদ রাব্বানী।

উক্ত কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সভাপতি নারায়ণগঞ্জ জেলা ও নির্বাহী সদস্য কেন্দ্রীয় কমিটির হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ হাফেজ কারি মহসিনুল করিম ফারুকীর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা হাক্কানী রহমত মঞ্জিল জামে মসজিদ ও জামিয়া সুফি আবেদ (রহ:) হাক্কানী মাদ্রাসার, আলহাজ্ব আবু খালেদ মোঃ বরকত উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হাক্কানী রহমত মঞ্জিল জামে মসজিদ জামিয়া সুফি আবেদ (রহ:) হাক্কানী মাদ্রাসা আলহাজ্ব মোহাম্মদ মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ আলহাজ্ব হাফেজ আজম খান, মোহতামিম, জামিয়া সফি আবেদ (রহ:) হাক্কানী মাদ্রাসা হাফেজ মাওলানা ক্বারী মোখলেসুর রহমান সহ অত্র মাদ্রাসার হাফেজ মাওলানা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »