সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার

সোনারগাঁওয়ে প্রকাশ্যে গু.লি: অ.স্ত্রসহ জিয়া গ্রে.প্তার

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ২৩১ Time View

সোনারগাঁও উপজেলায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছোড়ার ঘটনায় মাইনুল ইসলাম জিয়া (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিনগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১’র অপস অফিসার মো. রওনক এরফান খান।

তিনি বলেন, বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সোনারগাঁও উপজেলার পাঁচানী এলাকায় নদীর পাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় মাহি ও জিয়া নামের দুই যুবককে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, ঘটনাটি র‌্যাবের নজরে আসার পর ছায়া তদন্ত শুরু করা হয়। পাশাপাশি জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এর ধারাবাহিকতায় শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল চারটার দিকে র‌্যাব-১১-এর একটি দল সোনারগাঁও থানার পাঁচানী এলাকায় অভিযান চালিয়ে মাইনুল ইসলাম জিয়াকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, অভিযানের সময় জিয়ার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, সাতটি টেটা, তিনটি চাপাতি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মাইনুল ইসলাম জিয়ার বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পশ্চিম ভোলাইল এলাকায়। তার বাবার নাম মোজা মিয়া।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »