শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যান চাপায় রিকশাচালক এবং ট্রাক চাপায় নারী-পুরুষ নিহত, চালক-হেলপার পলাতক

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬২ Time View

সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুটি দূর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। নিহতের মধ্যে বাচ্চু মিয়া (৫৫) নামে একজনের নাম পরিচয় জানা গেছে। তিনি পেশায় রিকশাচালক।

অন্য ২ জনের নাম পরিচয় জানা যায়নি। এদের মধ্যে ১ জন নারীও রয়েছেন। পুলিশের ধারনা তারা স্বামী-স্ত্রী। নিহত বাচ্চু মিয়া কুড়িগ্রাম জেলার রাজারহাটের মৃত আবুল মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকার ঢাকাগামি দ্রুতগতির একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশাকে পেছন থেকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই ওই রিকশাচালক বাচ্চু মিয়ার মৃত্যু হয়। ঘটনার সাথে সাথেই কাভার্ডভ্যানটি রেখে চালক-হেলপার পালিয়ে যায়।

অন্যদিকে বুধবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ট্রাক চাপায় ঘটনাস্থলেই একজন নারী ও একজন পুরুষের মৃত্যু হয়। এসময় ট্রাকটি ফেলে রেখে চালক-হেলপার পালিয়ে যান। তাদের নাম পরিচয় জানা যাযনি।

ধারণা করা হচ্ছে, সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে এবং রিকশা চালক বাচ্চু মিয়ার লাশ স্বজনরা নিয়ে গেছেন। ঘাতক কাভার্ডভ্যান ও ট্রাক আটক রয়েছে।

এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »