বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার ২০ লাখ টাকা চাঁ.দা চাওয়ায় মহানগর কৃষকদল নেতা গ্রেফতার সরকারের এক ইঞ্চি জমিও অবৈধ দখলে থাকতে দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী বন্দরে পুকুরে কুমির : উদ্ধারে হিমশিম বন বিভাগ সিদ্ধিরগঞ্জে অটোরিকশার গ্যারেজে মধ্যরাতে ম্যাজিস্ট্রেটের অভিযান: ৪ লাখ টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত

নাসিকের কর মেলায় ৭ কোটি টাকা বকেয়া আদায়

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৭৭ Time View

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এবারের কর মেলায় ১৫ দিনে প্রায় ৭ কোটি টাকা কর আদায় হয়েছে বলে জানিয়েছে নাসিক। চলতি বছরের কর মেলায় বকেয়া হোল্ডিং কর পরিশোধে সর্বোচ্চ ২৭ শতাংশ পর্যন্ত ছাড় দেয় নাসিক।

গত ১৫ জুন নগরীর মণ্ডলপাড়া এলাকায় নগর ভবনের সামনে শুরু হওয়া এ কর মেলা আগামী ১৫ জুলাই পর্যন্ত চলবে। গত বছরের কর মেলায় বকেয়া কর পরিশোধে ২৫ শতাংশ ছাড় দেওয়া হলেও এবার সেই ছাড় বাড়িয়ে ২৭ শতাংশ করা হয়েছে।

নাসিক সূত্রে জানা গেছে, এবারের কর মেলায় বকেয়া কর পরিশোধের পাশাপাশি কর বিভাজন, নামজারি, নতুন হোল্ডিং সৃষ্টি এবং বিদ্যমান হোল্ডিং-সংক্রান্ত বিভিন্ন সমস্যার দ্রুত নিষ্পত্তির ব্যবস্থাও রাখা হয়েছে।

নাসিকের কর বিভাগের এক কর্মকর্তা জানান, শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ- এই তিন অঞ্চলে প্রায় ৯৪ কোটি টাকার হোল্ডিং কর বকেয়া ছিল। কর মেলা শুরুর পর প্রথম ১৫ দিনেই প্রায় ৭ কোটি টাকা আদায় হয়েছে। এছাড়া চলতি অর্থবছরে কর মেলা শুরুর আগেই আরও ৪৩ কোটি টাকা হোল্ডিং কর আদায় করা হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে তিন অঞ্চলে ৪০ কোটির বেশি টাকার হোল্ডিং কর এখনো বকেয়া রয়েছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, “প্রত্যেক নাগরিকের সময়মতো কর পরিশোধ করা উচিত। নাগরিকদের দেওয়া করের অর্থ দিয়েই সড়ক, ড্রেনেজসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করা হয়। তাই সবাইকে কর পরিশোধে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এ বছরের কর মেলায় বকেয়া কর পরিশোধ করলে ২৭ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »