শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি হীরাঝিলে বৈদ্যুতিক তারে আতঙ্ক, ঝুঁকিতে শতাধিক পরিবার নাসিকের কর মেলায় ৭ কোটি টাকা বকেয়া আদায় সিদ্ধিরগঞ্জে সড়ক পার হতে গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় গার্মেন্টসকর্মী নি.হ.ত যুবদল নেতা খোরশেদের দুই মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি শুরু সিদ্ধিরগঞ্জে ম্যাগজিন সংযুক্ত পি.স্তলসহ গ্রেপ্তার ১ যুবদলের প্রতিবাদ সমাবেশে ইসমাইল খাঁনের নেতৃত্বে মিছিল নিয়ে নেতাকর্মীদের যোগদান

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৩০ Time View

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির বিদ্যমান কমিটি স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এবং যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর কাছে পাঠানো চিঠিতে বলা হয়, নির্দেশক্রমে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির বিদ্যমান কমিটি স্থগিত করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির এই কমিটি স্থগিত থাকবে।

তবে চিঠিতে কমিটি স্থগিতের কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, ২০২৩ সালের ৫ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলামকে আহ্বায়ক ও নাসিক ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনকে সদস্য সচিব করে ৫১ সদস্যবিশিষ্ট সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন করা হয়। পরবর্তীতে সম্মেলনের মাধ্যমে মাজেদুল ইসলাম সভাপতি এবং ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। তবে পরবর্তীতে ইকবালকে বহিষ্কার করা হলে আবুল হোসেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »