শনিবার, ০২ মে ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

নগদ অর্থ ও ১১ হাজার ইয়াবা সহ ডিবির কাছে ৪ মাদক ব্যবসায়ি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৪ Time View

নগদ টাকা ও ১১ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নারায়নগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে তাদেরকে জেলার সদর থানার নবীগঞ্জ গুদারাঘাটস্থ মডেল গ্রপের সামনের রাস্তায় অভিযান চালিয়ে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ১১ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৭শত ৫০ টাকা উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো জেলার বন্দর থানার সোনাকান্দার গোপাল হোসেন মোল্লার পুত্র মোঃ রিফাত মোল্লা (২৬),সদর মডেল থানার দক্ষিণ রেলিবাগানের নুর মোহাম্মদের পুত্র মোঃ সাগর (২৮),বন্দর থানার ইসলামবাগের মৃত খলিলুর রহমানের পুত্র রাজু মিয়া (৪০) ও মোঃ আলীর পুত্র মোঃ সবুজ (৩২)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক এস, এম, শামীম, সহকারী উপ-পরিদর্শক রঞ্জিত সরকার, আরাফাত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাত ১১ টার দিকে তাদেরকে জেলার সদর থানার নবীগঞ্জ গুদারাঘাটস্থ মডেল গ্রপের সামনের রাস্তায় অভিযান চালিয়ে ১১ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৬ হাজার ৭শত ৫০ টাকা সহ রিফাত, সাগর,রাজু এবং সবুজ কে গ্রেফতার করে। মাদক উদ্ধারের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে মাদক আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »