রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

শীতবস্ত্র বিতরণ করলো মুসলিম একাডেমী

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৩ Time View

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মুসলিম একাডেমী। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে মাসদাইর মুসলিম একাডেমী ভবনে এ শীতবন্ত্র বিতরণ করা হয়। সামাজিক সেবামূলক সংগনটির নির্বাহী পরিচালক আলহাজ্ব মো. নুরুল ইসলাম খানের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী ভূঁইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন মুসলিম একাডেমীর প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ড. তৈমুর আলম খন্দকার।

এ সময় বক্তারা বলেন, মুসলিম একাডেমী একটি ঐতিহ্যবাহী সামাজিক সেবামূলক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে অত্র এলাকার গরীব ছিন্নমূল মানুষের মধ্যে প্রতি বছরই বিভিন্ন অনুষ্ঠান যেমন মৃত ব্যক্তিদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল, বিনামূল্যে দাফন কাফনের ব্যবস্থা, ঈদ সামগ্রী বিতরণ সহ অন্যন্যা সামাজিক কর্মকান্ড পরিচালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজকে শীতে যখন মানুষ শীতবস্ত্রের অভাব বোধ করছে তখনই মুসলিম একাডেমীর মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন একাডেমীর সভাপতি খোরশিদ আলম, সহ- সভাপতি আলহাজ্ব আবু সিদ্দিক ভূঁইয়া, সহ-সভাপতি মোস্তফা কামাল, যুগ্ম নির্বাহী পরিচালক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, সহ-নির্বাহী পরিচালক খসরু নোমান, পরিচালক (অর্থ) হাজী মোহাম্মদ হোসেন শেখ, পরিচালক (দপ্তর ও প্রচার) মোঃ আব্দুল হালিম, পরিচালক (শিক্ষা ও সংস্কৃতি) মোঃ মনির হোসেন খান, পরিচালক (ক্রীড়া) শাহ আলম ভূঁইয়া, পরিচালক (পাঠাগার) আলহাজ্ব আবুল কালাম আজাদ, পরিচালক (সমাজ কল্যাণ) আলহাজ্ব শাহাবুদ্দিন আহাম্মদ খন্দকার, পরিচালক (ধর্ম) ডা. মো. নুরুল হক, পরিচালক খাজা ইরফান আলী, মোঃ রবিউল আলম খান (রবু), নাজমুল কবির (নাহিদ), মোঃ বজলুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব শাহ জাহান আহাম্মদ প্রধান, আজীবন সদস্য আলহাজ্ব আব্দুল হক মুন্সী, আলহাজ্ব সানোয়ার হোসেন ও আলহাজ্ব এস.এম. শাহীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »