শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

নারায়ণগঞ্জ প্রেসক্লাবকে ৫টি কম্পিউটার প্রদান অগ্রনী ব্যাংকের

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৬ Time View

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে পাঁচটি কম্পিউটার প্রদান করেছে অগ্রণী ব্যাংক। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে ব্যাংক কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের হাতে কম্পিউটারসামগ্রী হস্তান্তর করে। নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আরিফ আলম দীপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (সাসটেইনেবল ফাইন্যান্স ডিভিশন) মোসাম্মাৎ আঞ্জুমান আরা বেগম, উপ-মহাব্যবস্থাপক ও নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান শরফুল আলম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীর বাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ উল্লাহ, বি কে রোড শাখার ব্যবস্থাপক মো: আরিফুল ইসলাম, কোর্টরোড শাখার ইসলামী ব্যাংকিং ইউনিটের দ্বিতীয় কর্মকর্তা মো: আশিকুর রহমান খান, সাসটেইনেবল ফাইন্যান্স ডিভিশনের সিনিয়র অফিসার জুইয়ানা জহির এবং নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: লুৎফর রহমান কাকন, কার্যকরী পরিষদের সদস্য আবু সাউদ মাসুদ, এ কে এম মাহফুজুর রহমান ও আব্দুস সালাম। এসময় আরো উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের স্থায়ী সদস্য নাহিদ আজাদ, রফিকুল ইসলাম রফিক, প্রণব কৃঞ্চ রায় ও প্রেস ক্লাবের ব্যবস্থাপক মো: মাসুম বিল্লাহ প্রমুখ।

ব্যাংকের প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (সাসটেইনেবল ডিভিশন) মোসাম্মৎ আঞ্জুমান আরা বেগম বলেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব তথা সাংবাদিকদের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। আরো অনেক প্রতিষ্ঠানই কম্পিউটারসামগ্রীর জন্য আবেদন করে থাকে। তবে আপনারা জানেন, ব্যাংকের কিছু সীমাবদ্ধতা রয়েছে। তাই সকল প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো সম্ভব হয়নি। আইসিডিডিআর এর মতো প্রতিষ্ঠানও এ তালিকা থেকে বাদ পড়েছে। তবে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের আবেদন পেয়ে আমরা বোর্ড মিটিংয়ে আলোচনা করলে বোর্ড প্রেস ক্লাবের পাশে দাঁড়াতে রাজী হয়। তারই ধারাবাহিকতায় পাঁচটি কম্পিউটারসামগ্রী দেয়া হচ্ছে।

প্রেস ক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক অগ্রণী ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবকে কম্পিউটারসামগ্রী প্রদান করায় অগ্রণী ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। এর মাধ্যমে অগ্রণী ব্যাংক ও প্রেস ক্লাবের মধ্যে যে বন্ধন সৃষ্টি হলো, তা দীর্ঘ দিন চলমান থাকবে।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সর্বদা অগ্রণী ব্যাংক পরিবারের পাশে থাকবে বলেও জানান তারা। এছাড়া ভবিষ্যতেও অগ্রণী ব্যাংক প্রেস ক্লাবের পাশে থাকবে এমন আহ্বান জানিয়ে তারা ব্যাংকের কাছে আরো পাঁচটি কম্পিউটার প্রদানের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »