শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর দুই আইনজীবীসহ তিনজন গ্রেপ্তার : ৫ দিনের রি.মা.ন্ড আবেদন তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার

রূপগঞ্জে শিশু হত্যায় তিনজনের মৃত্যুদন্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ২৪০ Time View

রূপগঞ্জ প্রতিনিধি

রূপগঞ্জ উপজেলার টেকপাড়া এলাকার ৩ বছরের শিশু উম্মে তাবাসসুম জুঁইকে নিজ বাড়ির ভাড়াটিয়ারা শ্বাসরোধে ও ইনজেকশন পুশ করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায়ে দুই সহদর ভাইসহ ৩জনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত।

গতকাল মঙ্গলবার (৩০) মে দুপুরে নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষনা করেন। রায় ঘোষনার সময় দন্ডিত আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। দন্ডিতরা হলেন- দক্ষিণ দলডাঙ্গা এলাকার কুড়িগ্রাম জেলার বুরুঙ্গামারী থানার শিলগুড়ি ইউনিয়নের দক্ষিন দলডাঙ্গা গ্রামের সমেদ আলীর ছেলে শাহজালাল (২১) ও খয়বর হোসেন (৩২) এবং তাদের সহযোগী আশ্রাফুল (১৯)।

আদালত সূত্রে জানাযায়, শাহজালাল ও আশ্রাফুল রূপগঞ্জের টেকপাড়া এলাকার আনোয়ার হোসেনের বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতো। বেশ কয়েক দিনের পরিকল্পনা ছিলো বাড়িওয়ালা আনোয়ার হোসেনের মেয়ে ৩ বছর বয়সের শিশু উম্মে তাবাসসুম জুইকে অপহরণ করে মুক্তিপণ দাবি করবে। পরিকল্পনা মতে ২০১৮ সালের ১৮ অক্টোবর দিনে-দুপুরে জুইকে খেলাধুলা অবস্থায় মুখ চেপে ধরে অপহরণ করে। এরপর তাদের কক্ষে নিয়ে মুখে কস্টেপ লাগিয়ে হাত-পা বেঁধে ফেলে। এসময় জুঁই চিৎকারের চেষ্টা করলে মুখে পলিথিন দিয়ে চাপ দিয়ে ধরে অপহরণকারীরা। তখন জুঁই অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর জ্ঞ্যান ফিরলে জুঁইয়ের শরীরে অজ্ঞান করার ইনজেকশন পুশ করে তারা। এরপরই জুইয়ের মৃত্যু হয়।

এ হত্যাকান্ডের পর জুইয়ের পরিবারের কাছে মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে শাহজালাল ও আশ্রাফুল। মুক্তিপনের টাকা নিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে যেতে বলে। অপহরনের ঘটনা পুলিশকে জানালে জুঁইকে মেরে ফেলবে বলে হুমকি দেয়া হয়। তখন অপহরনকারীদের সঙ্গে তাদের ৫ লাখ টাকায় রফাদফা হয়। টাকা দিতে দেরি হওয়ায় রাতেই হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্ধি করে নিজ বাড়ির পেছনে জুঁইয়ের লাশ ফেলে রেখে যায়। এ ঘটনায় নিহত জুঁইয়ের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আদালতের পাবলিক প্রশিকিউটর অ্যাডভোকেট রকিব জানান, ১৬জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন করে আদালত রায় ঘোষনা করেছেন। বাদী ও রাষ্ট্রপক্ষে এ রায়ে সন্তুষ্ট।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »