বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ২২ Time View

বিদেশী নাগরিকদের নিরাপত্তাকর্মীর চাকরির প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে অস্ত্রধারী ব্যক্তিদের ঢাকায় ডেকে এনে চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে লাইসেন্স করা অস্ত্র লুটের সঙ্গে জড়িত এক চক্রের চার সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

বুধবার (২৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসপি মিজানুর রহমান মুন্সি।

তিনি জানান, চলতি বছরের ১৭ জানুয়ারি, ১০ এপ্রিল ও ১৯ জুন পৃথক চারটি ঘটনায় চার ভুক্তভোগীকে নিরাপত্তা কর্মী হিসেবে চাকরির প্রলোভন দেখিয়ে ঢাকার খিলক্ষেত এলাকায় ডেকে আনা হয়। পরে চক্রের সদস্যরা তাদের একটি হাইয়েস মাইক্রোবাসে তুলে চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় ফেলে রেখে তাদের নামে বৈধভাবে লাইসেন্স করা অস্ত্র ছিনিয়ে নেয়।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় তিনটি ডাকাতি মামলা এবং ঢাকার ক্যান্টনমেন্ট থানায় একটি দস্যুতার মামলা দায়ের করা হয়। রূপগঞ্জ থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে চালানো অভিযানে ঢাকার ভাটারা, বাড্ডা ও বনানী এলাকায় অভিযান চালিয়ে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন: নড়াইল জেলার কালিয়ার প্রয়াত আ. রাজ্জাক মোল্লার ছেলে নাসিম উদ্দিন মোল্লা (৩০), মাগুরা জেলার মুহাম্মদপুরের আব্দুল আলীম মোল্লার ছেলে রমজান আলী (৩১), একই গ্রামের সাত্তার মোল্লার ছেলে সিরাজুল ইসলাম (৩২)ও একই এলাকার রজব শেখের ছেলে ইব্রাহিম শেখ (৩১)।

তাদের কাছ থেকে লুট হওয়া দু’টি শটগান, ৩৮ রাউন্ড গুলি, ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাস, একটি এয়ারগান, একটি ওয়াকিটকি, চারটি মোবাইল ফোন, অস্ত্রের জাল লাইসেন্স তৈরির সিলমোহর এবং ভুয়া নম্বর প্লেটসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “চক্রটি অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন জেলা থেকে অস্ত্রধারী ব্যক্তিদের টার্গেট করত। বিদেশীদের নিরাপত্তার চাকরির প্রলোভন দেখিয়ে ডেকে এনে তাদের অস্ত্র ছিনিয়ে নেওয়া হতো। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জন্য নেওয়া হবে এবং অস্ত্র লুটের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »