রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার

নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে যুবলীগের আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১৪৭ Time View

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জে আনন্দ মিছিল করেছে মহানগর যুবলীগের নেতাকর্মীরা। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নেতাকর্মীদের নিয়ে শহরজুড়ে ওই আনন্দ মিছিল করেন। এর আগে সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ সময় আগামী ৭ জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেন তিনি।

আনন্দ মিছিলে যুবলীগের নেতাকর্মীরা তফসিলকে ঘিরে যেকোন ধরনের নাশকতা রোধে রাতভর নেতাকর্মীদের নিয়ে রাজপথে অবস্থানের ঘোষণা দিয়েছেন তারা।

এদিকে তফসিল ঘোষণার পর পরই মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুঁইয়া সাজনুর নির্দেশে ও সহ-সভাপতি আমিনুর রহমান শাহীনের নেতৃত্বে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া শহীদ মিনারের সামনে থেকে আনন্দ মিছিল বের করে যুবলীগের নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ২ নম্বর রেলগেট এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন যুবলীগের নেতাকর্মীরা।

আনন্দ মিছিল শেষে সমাবেশে শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়ার ঘোষণা দেন যুবলীগের নেতাকর্মীরা। মিছিলে অংশ নেন মহানগর যুবলীগের ২৭টি ওয়ার্ডের তিন শতাধিক নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »