রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর দুই আইনজীবীসহ তিনজন গ্রেপ্তার : ৫ দিনের রি.মা.ন্ড আবেদন তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার

নিখোঁজ যুবকের মৃতদেহ মিলেছে: শীতলক্ষ্যায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ২৪২ Time View

বন্দর প্রতিনিধি

শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নিখোঁজ এক ট্রলার যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই ট্রালার যাত্রীর নাম সুমন শেখ (৪০)। সে বন্দর শাহী মসজিদ পল্লীবিদ্যুৎ খালপাড় এলাকার বাসিন্দা ও বন্দরের একটি চায়না কোম্পানির প্রজেক্টের সিকিউরিটি গার্ড। বৃহস্পতিবার (১ জুন) সকালে বন্দর খেয়াঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

গত বুধবার (৩১) মে দুপুরে বন্দর খেয়াঘাট এলাকায় ট্রলার যোগে নদী পারাপারের সময় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ৮-১০ জন পড়ে যান। এদের মধ্যে সবাই সাঁতরে পাড়ে এলেও সুমন নিখোঁজ থাকেন। পরে বিআইডব্লিউটিএর ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। বৃহস্পতিবার (১) মে সকালে তার লাশ উদ্ধার হয় শীতলক্ষ্যা নদী থেকে।

নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, সকালে লাশ উদ্ধারের পর নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »