মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে হ.ত্যা মামলার আসামিকে পুলিশের সামনে মা.র.ধ.র অপ.প্রচারের প্রতি.বাদে সিদ্ধিরগঞ্জে দুই ব্যবসায়ীর সংবাদ সম্মেলন ফতুল্লায় ঘুমের ঔষধ খাইয়ে স্বামী হ.ত্যার অভিযোগ: স্ত্রী গ্রেপ্তার আমলাপাড়া আদর্শ স্কুলে অভিভাবক ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয় আদালত চত্বর থেকে চু.রি হওয়া প্রাইভেট কার উদ্ধার: চো.র চ.ক্রে.র ৩ সদস্য গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ১৩০ জনের বিরুদ্ধে স.ন্ত্রা.স বি.রো.ধী আইনে মামলা: গ্রেপ্তার ১২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১২ জন গ্রেপ্তার মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ২৪৩ Time View

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মো. শরীফুল ইসলাম (৩২) নামে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। গ্রেপ্তারকৃত মো. শরীফুল ইসলাম লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার একটি মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। সাজার রায়ের পর থেকে পলাতক রয়েছে সে।

শরীফুল রংপুর জেলার গংগাচড়া থানার চর মনোয়া গ্রামের মো. সবুরের ছেলে।

শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক।

ফারজানা হক জানান, গ্রেপ্তারকৃত মো. শরীফুল ইসলামের নামে ২০২০ সালে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু হয়। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চলতি বছরের ৭ মে বিজ্ঞ আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই সে এলাকা ছেড়ে রাজধানী ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান মো. শরীফুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »