শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

ফতুল্লায় বিদ্যুৎ মিস্ত্রী নূরুল ইসলামের হত্যার ঘটনায় মামলা

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬০ Time View

ফতুল্লায় বিদ্যুৎ মিস্ত্রী নূরুল ইসলাম হত্যাকান্ডের ঘটনায় মামলা হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে ফতুল্লা মডেল থানায় নিহতের ভাই মাসুম বেপারী এ মামলা দায়ের করেন। মামলায় আসামী করা হয় নিহতের স্ত্রী আসমা বেগমকে।

মামলায় উল্লেখ করা হয়, নূরুল ইসলাম (৪৭) ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকায় তার শশুড়ের উপহার দেয়া জমিতে দুতলা বাড়ি করে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন। তাদের সংসারে দুই ছেলে এক মেয়ে রয়েছে। বাবার জমিতে বাড়ি করায় প্রায় সময় স্বামীর সঙ্গে ঝগড়া করতেন আসমা বেগম।

এ বিরোধে পূর্ব পরিকল্পিত ভাবে রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে অজ্ঞাত লোকজনদের নিয়ে আসমা বেগম মাথায় আঘাত করে ও শ্বাসরোধে নূরুল ইসলামকে হত্যা শেষে আত্মহত্যা বলে প্রচার করতে মরাদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সৈয়দ আজিজুল হক জানান, নিহতের ভাই মাসুম বেপারীর দায়ের করা হত্যা মামলায় আদালত থেকে আসমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »