বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

ফতুল্লায় কোল্ড স্টোরেজে ৫ লাখ ৯১ হাজার পিস ডিমের মজুদ

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৪ Time View

নারায়ণগঞ্জের ফতুল্লায় তিনটি কোল্ড স্টোরেজে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৬ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ফতুল্লার দাপায় রহমত উল্লাহ কোল্ড স্টোরেজ, ধর্মগঞ্জে শাহীন এন্ড ব্রাদার্স ও আদর্শ কোল্ড স্টোরেজে এই অভিযান চালানো হয়।

এসময় শাহীন এন্ড ব্রাদার্স নামে কোল্ড স্টোরেজের ভেতর ৫ লাখ ৯১ হাজার পিস ডিম মজুদের চিত্র দেখতে পায় তারা। পরে ডিমের মালিক তাজুল ইসল্মা ও মাসুদুর রহমান মাসুদকে বুধবারের মধ্যে ডিমগুলো কোল্ড স্টোরেজ থেকে বের করে বাজারজাত করার নির্দেশ দেয়া হয়। না হলে বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিজ দায়িত্বে ডিমগুলো জব্দ করে বাজারে সরবরাহ করবে।

অভিযানের নেতৃত্ব দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস। এসময় উপস্থিত ছিলেন, অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আব্দুল জব্বার মন্ডল, নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান, ক্যাব, নারায়ণগঞ্জের জয়েন্ট সেক্রেটারী বিল্লাল হোসেন রবিন ও জেলা পুলিশের একটি টিম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস জানান, সরকার ডিমের আমদানির অনুমতি দেয়ার পর থেকে ডিমের দাম কমতে শুরু করে। এরই মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী কোল্ড স্টোরেজে ডিম মজুদ করা শুরু করে দিয়েছে এমন প্রমান পাওয়া যাচ্ছে। এদের উদ্দেশ্য হচ্ছে আবার ডিমের বাজারে অস্তিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা। তাদের এ অপচেষ্টা প্রতিরোধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে। সারা দেশে কেউ ডিম মজুদ করার চেষ্টা করলে ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগ ব্যবস্থা নেবে। অসাধু ডিম ব্যবসীয়দের বিরুদ্ধে এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »