শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি: গ্রেপ্তার ২ হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি হীরাঝিলে বৈদ্যুতিক তারে আতঙ্ক, ঝুঁকিতে শতাধিক পরিবার নাসিকের কর মেলায় ৭ কোটি টাকা বকেয়া আদায়

কেন্দ্রীয় নেতাদের ঘেরাওয়ের হুমকি দেয়ায় বিএনপির ফতুল্লার নেতা বহিষ্কার

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৩৩৮ Time View

পছন্দের প্রার্থীকে মনোনয়ন না দেওয়া হলে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘেরাওয়ের হুমকি দিয়েছিলেন ফতুল্লার এক বিএনপি নেতা। এ ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।

মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০ টায় এক বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি–আদর্শবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ফতুল্লা থানা বিএনপির সদস্য লুৎফর রহমান খোকাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সোনালী সংসদ মাঠে বিএনপির সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ কর্মসূচিতে বক্তব্য দেন লুৎফর রহমান খোকা। বক্তব্যে তিনি বলেন, ‘শাহ আলমের জন্য আমরা নমিনেশন আনব। প্রয়োজনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আত্মহুতি দেব। তারেক রহমান, দেশনেত্রী খালেদা জিয়া ও মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে ঘেরাও করব।’

তিনি আরও বলেন, ‘ফতুল্লাকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, তাহলে কাউকে ছাড়া হবে না। এখানে জোট নয়, শুধু ধানের শীষ চলবে। ফতুল্লার মানুষের প্রিয় নেতা শাহ আলমকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত মানে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা।’

তবে নিজের মন্তব্যের বিষয়ে পরে সাফাই দিয়ে লুৎফর রহমান খোকা বলেন, ‘মন্তব্যটি স্লিপ অব টার্ণ ছিল। নারায়ণগঞ্জ-৪ আসনের প্রায় ৮০ ভাগ ভোটার বিএনপির। এখানে জোটের প্রার্থী দেওয়া হলে সেটি জনগণের জন্য কষ্টদায়ক হবে। বিষয়টি বোঝাতে গিয়েই হয়তো একটু বেশি বলা হয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »