সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ

যাকে ইচ্ছা তাকে ভোট দেন, আমাকে দিয়েন না; কিন্তু ভোট কেন্দ্রে আসেন: শামীম ওসমান

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৭৫ Time View

নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘আমার মনে হয়না নির্বাচনের পট পরিবর্তন হবে। আমরা ওদেকে নিয়ে চিন্তা করছি না। আমরা সব দলও যদি নির্বাচনে অংশগ্রহন করি কিন্তু জনগন ভোট দিতে আসলো না, তাহলে তো হবে না। জনগন যখন ভোট দিতে আসবে তখন ওই নির্বাচনকে গ্রহণযোগ্য নির্বাচন বলা হবে। একটা গ্যারান্টি দিতে চাই, নির্বাচন ১০০ ভাগ ফেয়ার হবে। ঘাড় ঘুরিয়ে কেউ ভোট দিতে পারবে না। উৎসবের সাথে নির্বাচন হবে। ভোট দিবে যে যার মতো।’

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে শামীম ওসমান তার মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন- ছেলে ইমতিনান ওসমান অয়ন।

শামীম ওসমান বলেন, ‘ভোট না দিলে আপনি সরকারের সমালোচনা করার কোন অধিকার রাখেন না। যখন আপনি ভোট দিবেন, তখন আপনি বলতে পারবেন যে কি হচ্ছে দেশে। আপনি ভোট না দিয়ে ঘরে বসে চা খাবেন, আর বলবেন কি হচ্ছে দেশে; এটার অধিকার আপনার নাই।’

‘আপনারা দেখেন, ইউরোপে মানুষ কত সুন্দর ভাবে ভোট দিতে যায়, তারপরেও ৩০ ভাগ ভোট কাষ্ট হয় না।’

তিনি বলেন, ‘আমি জনগনের প্রতি আহ্বান রাখবো, যাকে ইচ্ছা তাকে ভোট দেন, আমাকে দিয়েন না; কিন্তু ভোট কেন্দ্রে আসেন। কারণ এটা আপনার অধিকার। আপনি আপনার অধিকারটা নষ্ট কইরেন না। আধাঘন্টা হয়তো কষ্ট হবে আপনার, কিন্তু ভোটটা দেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »