রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ৪ থানার ওসিকে বদলি

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪১৫ Time View
নারায়ণগঞ্জের ৪ থানার ওসিকে বদলি

নারায়ণগঞ্জের ৪টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে বদলী করা হয়েছে। এরা হলেন- সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা, বন্দর থানার ওসি মো: আবু বকর সিদ্দিক, রূপগঞ্জ থানার ওসি আবুল ফয়সল মোহাম্মদ সায়েদ ও সোনারগাঁও থানার ওসি মাহবুব হোসেন।

এদের মধ্যে সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফাকে নারায়ণগঞ্জের বন্দর থানায় এবং বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিককে সিদ্ধিরগঞ্জ থানায় বদলি করা হয়।

সোনারগাঁও থানার ওসি মাহবুব আলমকে ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জ এবং আশুলিয়া থানার ওসি এসএম কামরুরুজ্জামানকে সোনারগাঁও থানায় বদলি করা হয়েছে।রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদকে আশুলিয়া থানায় এবং সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহাকে রূপগঞ্জ থানায় বদলি করা হয়েছে।

প্রসঙ্গত: রূপগঞ্জ থানার ওসি আবুল ফয়সল মোহাম্মদ সায়েদ ২০২১ সালের ২২ মে যোগদান করেছিলেন।। সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা ২০২২ সালের ১১ জানুয়ারি যোগদান করেন। বন্দর থানার ওসি মো: আবু বকর সিদ্দিক ২০২০ সালের ১৯ অক্টোবর যোগদান করেন এবং সোনারগাঁও থানার ওসি মাহবুব আলম ২০২১ সালে যোগদান করেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে রদবদল করেছে পুলিশ সদর দপ্তর। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »