সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আদালত চত্বর থেকে চু.রি হওয়া প্রাইভেট কার উদ্ধার: চো.র চ.ক্রে.র ৩ সদস্য গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ১৩০ জনের বিরুদ্ধে স.ন্ত্রা.স বি.রো.ধী আইনে মামলা: গ্রেপ্তার ১২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১২ জন গ্রেপ্তার মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক

জমকালো আয়োজনে মুগ্ধ করেছে এসএসসি ও এইচএসসি ২০০৯-১১ ব্যাচের গেট টুগেদার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৭২৫ Time View

নারায়ণগঞ্জে এসএসসি ২০০৯ ও এইচএসসি ২০১১ অফিসিয়াল ব্যাচের গেট টুগেদার এন্ড ক্রিকেট কার্নিভালের সিজন-৬ আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) দিনব্যাপি নারায়ণগঞ্জের পঞ্চবটিস্থ এ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে এই আয়োজন করা হয়।
এ্যাপোলো ক্লিনিকের ম্যানেজার ও ৯/১১ অফিসিয়াল ব্যাচ অফ নারায়ণগঞ্জ এডমিন মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নীট গার্মেন্টস মার্চেন্ডাইজার ও বায়ারস ফোরামের সভাপতি মো. সাজ্জাদ হোসেন সজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনভেন্স জিপার এন্ড এক্সোসরিজের ম্যানেজিং ডিরেক্টর মোঃ সাইদুল ইসলাম, এ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কের ডিরেক্টর ওমর ফারুক মানিক, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ণ ও প্লাস্টিক সার্জারীর রেজিস্ট্রার ডা: মুকতাদির রাজিব, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলু, নারায়ণগঞ্জ ব্লাড ব্যাংকের পরিচালক মোঃ আল-আমিন প্রমুখ। অনুষ্ঠানটি উদ্বোধন করেন আল ইমরান হিফজুল কুরআন মডেল মাদ্রাসার ভাইস চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন সরদার।

জাতীয় সঙ্গীত ও কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানটি। এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন। এমন সুন্দর ও গোছানো অনুষ্ঠানে থাকতে পেরে অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানান। ঐক্য না থাকলে এমন অনুষ্ঠান আয়োজন করা সম্ভব না। তাই সামনে আরো বড় পরিসরে আয়োজনের কথা জানায় অতিথিরা। এসময় অতিথিদের কাছ থেকে এবারের ক্রিকেট কার্নিভালের ৫ম সিজনে চ্যাম্পিয়ন দল থ্রিজি ইয়ুথ ক্লাব বাংলাদেশ ও রানার্স আপ দল সিদ্ধিরগঞ্জ ০৯/১১ ওয়ারিয়র্স প্রাইজ মানি ও পুরস্কার গ্রহণ করেন। এরপর এসএসসি ২০০৯ ও এইচএসসি ২০১১ অফিসিয়াল ব্যাচ অফ নারায়ণগঞ্জের পক্ষ থেকে কেট কাটা হয়।

এসএসসি ২০০৯ ও এইচএসসি ২০১১ অফিসিয়াল ব্যাচ নারায়ণগঞ্জ গ্রুপটি ২০২০ সাল থেকে বিভিন্ন সামাজিক এবং মানবিক কাজে বিভিন্ন অবদান রেখে আসছে। এ বছর গ্রুপটি ৫ম বছরে পদার্পন উপলক্ষ্যে এক মিলন মেলা ও ক্রিকেট কার্নিভাল এর আয়োজন করেছে। এতে এডমিন প্যানেলের জোবায়েদ আহমেদ সোহাগ, মো. সাইফুল ইসলাম, মো. সুমন হোসাইন, সামসুল আমরিন রক্সি, ইকরাম হোসেন, ইমতিয়াজ আহমেদ সোহেল, কাইজার আহমেদ, রিয়াজুল, আল মামুন, ইকবাল মোল্লা, রাশিদুল, অন্তরা সাহা, মাফরোজা আইভি, পাপন সরকার, অর্নিল খানসহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »