রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

৮৭ টাকার স্যালাইন ৩০০ টাকায় বিক্রি, ঔষধের দোকানীকে ২০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৬ Time View

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) এর সামনে ঔষধের (ফার্মেসী) দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এসময় ৮৭ টাকার স্যালাইন ৩০০ টাকায় বিক্রি করার অপরাধে ফার্মেসী পয়েন্ট নামে একটি ঔষধের দোকানীকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারায় ২০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে পরিচালিত অভিযানের নেতৃত্ব দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন ক্যাব, নারায়ণগঞ্জের জয়েন্ট সেক্রেটারি বিল্লাল হোসেন রবিন ও জেলা পুলিশের একটি টিম এবং গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ।

সেলিমুজ্জামান জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মহাপরিচালকের নির্দেশে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জে এ অভিযান চালানো হয়েছে। এসময় ভোক্তা অধিকার টিমের উপস্থিতি টের পেয়ে প্রত্যেকটি ফার্মেসী গায়ের মূল্যে স্যালাইন বিক্রি করা শুরু করেন।

অভিযান চলাকালে ফার্মেসী মালিকদের অতিরিক্ত দামে স্যালাইন বিক্রি না করার জন্য সতর্ক করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সেলিমুজ্জামান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »