সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আদালত চত্বর থেকে চু.রি হওয়া প্রাইভেট কার উদ্ধার: চো.র চ.ক্রে.র ৩ সদস্য গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ১৩০ জনের বিরুদ্ধে স.ন্ত্রা.স বি.রো.ধী আইনে মামলা: গ্রেপ্তার ১২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১২ জন গ্রেপ্তার মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক

স্বৈরাচারবিরোধী আ-ন্দো-ল-নে ২৫ কর্মী শাহাদাত বরণ করেছে: মাসুম বিল্লাহ

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৪৬৭ Time View

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে বিগত দিনে সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেছে। ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে সর্বদা সোচ্চার ছিলেন, আছে এবং থাকবে। জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী আন্দোলনের শুরু থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সকল সহযোগী সংগঠনগুলো বিশেষ ভূমিকা পালন করেছে। এতে সংগঠনের প্রায় ২৫ জন কর্মী শাহাদাত বরণ করেছে এবং প্রায় ৭ শতাধিক কর্মী আহত অবস্থায় এখনো চিকিৎসাধীন আছে। সোমবার (৪ নভেম্বর) বাদ মাগরিব নগর কার্যালয়ে মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী ২৭, ২৮ ও ২৯ তারিখ আত্মশুদ্ধির মিলনমেলা ঐতিহাসিক চরমোনাই বার্ষিক মাহফিলে অংশগ্রহণ করার জন্য নগরবাসীকে উদাত্ত আহবান জানান।

তিনি আরও বলেন, গত ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই দেশের সার্বিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে দেশ সংস্কারে ৯ দফা দাবী প্রস্তাব করেন। দাবী আদায়ে সকল জেলা, মহানগর এবং উপজেলা পর্যায়ে গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করেন। তার বক্তব্যে অর্ন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনুসকে পীর সাহেব চরমোনাই ঘোষিত চজ পদ্ধতিতে নির্বাচন এবং নয় দফা দাবী বাস্তবায়নের আহবান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি মাও. হাবিবুল্লাহ হাবিব, নূর হোসেন, সেক্রেটারি সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, প্রচার ও দাওয়া বিলাল খান ও অর্থ সম্পাদক ইসমাইলসহ নগর নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »