বুধবার, ০৬ মে ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সিভিল পোশাকে র‌্যাব দেখে হা.ম.লা: হাতে ছিল চা.পা.তি-রা.ম.দা রূপগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মর্মা.ন্তিক মৃ.ত্যু সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আ.গুন আড়াইহাজারে বিয়ের খাবার নিয়ে সং.ঘর্ষ: আ.হত ১৫ জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার

সিভিল পোশাকে র‌্যাব দেখে হা.ম.লা: হাতে ছিল চা.পা.তি-রা.ম.দা

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৫ Time View

শহরের দেওভোগ-মাসদাইর এলাকার বোয়ালিয়া খাল সংলগ্ন লিচুবাগ এলাকায় সাদাপোশাকে তথ্য সংগ্রহে যাওয়া র‌্যাব সদস্যদের ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলায় র‌্যাব-১১ এর তিন সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত র‌্যাব ও পুলিশ সদস্য মোতায়েন করে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।

র‌্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দেওভোগের বোয়ালিয়া খাল এলাকা মাদক কারবারি, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের নিরাপদ আস্তানা হিসেবে পরিচিত। ওই এলাকায় প্রকাশ্যে মাদকের লেনদেন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও সংঘর্ষের অভিযোগ থাকলেও স্থানীয়দের অনেকেই ভয়ে মুখ খুলতে সাহস পান না।

এ অবস্থায় মঙ্গলবার (৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে র‌্যাব-১১ এর একটি গোয়েন্দা দল সাদাপোশাকে এলাকায় যায়। তাদের মূল উদ্দেশ্য ছিল মাদক কারবারিদের অবস্থান, চলাচল ও সক্রিয় সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহ করা। গোয়েন্দা দলের সদস্যরা বোয়ালিয়া খাল এলাকার ভেতরে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই স্থানীয় সন্ত্রাসীরা তাদের উপস্থিতি টের পায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কয়েক মিনিটের মধ্যেই ৮ থেকে ১০ জনের একটি দল রামদা, চাপাতি ও ধারালো অস্ত্র নিয়ে র‌্যাব সদস্যদের ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালানো হয়। হামলায় র‌্যাব সদস্যদের মাথা, হাত ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন ও অন্য সদস্যরা আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যান।

আহতরা হলেন- র‌্যাব সদস্য নজিবুল, মাহি ও ইব্রাহিম। এর মধ্যে নজিবুলের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম জানান, আহতদের শরীরে ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে। বিশেষ করে একজনের মাথা ও হাতে গুরুতর ক্ষত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক আব্দুর রশীদ বলেন, গোয়েন্দা দলের চার সদস্য সিভিল পোশাকে তথ্য সংগ্রহে গিয়েছিলেন। এ সময় সংঘবদ্ধ মাদক কারবারি ও সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তিনজনকে আহত করা হয়েছে। হামলাকারীদের আটক করতে আমরা অভিযান পরিচালনা করছি।
র‌্যাব ও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, হামলার ঘটনায় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী জাহিদ ও মাসুদ ওরফে বুইট্টা মাসুদের সহযোগীরা জড়িত থাকতে পারে। তাদের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে কয়েকজন যুবককে হাতে চাপাতি ও রামদা নিয়ে দৌড়ে হামলা চালাতে দেখা যায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মাহবুব বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। র‌্যাব ও পুলিশ যৌথভাবে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।

ঘটনার পর বিকেল থেকেই বোয়ালিয়া খাল ও আশপাশের এলাকায় চিরুনি অভিযান চালায় র‌্যাব ও পুলিশ। বিভিন্ন প্রবেশপথে তল্লাশি বাড়ানো হয়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করা হয়নি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একসময় বোয়ালিয়া খাল এলাকাটি সাধারণ মানুষের চলাচলের জায়গা ছিল। পরে খালটি ভরাট হয়ে সেখানে সড়ক ও খোলা জায়গা তৈরি হয়। কিন্তু ধীরে ধীরে সেটি মাদকসেবী, কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের আড্ডাকেন্দ্রে পরিণত হয়। সন্ধ্যার পর সাধারণ মানুষ এলাকা এড়িয়ে চলেন।

নাম প্রকাশ না করার শর্তে এক বাসিন্দা বলেন, প্রতিদিন এখানে মাদকের আড্ডা বসে। মাঝেমধ্যেই মারামারি হয়। আমরা কিছু বললে উল্টো হুমকি দেয়। এখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আক্রান্ত হচ্ছে।

র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, আমাদের একটি গোয়েন্দা দল সাদাপোশাকে এলাকায় তথ্য সংগ্রহে গিয়েছিল। মূলত মাদক কারবারিদের অবস্থান ও তাদের কার্যক্রম সম্পর্কে তথ্য নেওয়ার কাজ চলছিল। এ সময় সংঘবদ্ধ কিছু সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী অতর্কিতভাবে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় আমাদের তিন সদস্য আহত হয়েছেন, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

তিনি আরও বলেন, বোয়ালিয়া খাল ও আশপাশের এলাকাকে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ীরা নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করছে। আমরা এর আগেও এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছি। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা পরিকল্পিতভাবে এ হামলা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

হামলাকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, র‌্যাবের ওপর হামলা করে কেউ পার পাবে না। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে। ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে। খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে র‌্যাবের অবস্থান জিরো টলারেন্স। কোনো ধরনের হামলা বা ভয়ভীতি আমাদের অভিযান বন্ধ করতে পারবে না। জনগণের নিরাপত্তার স্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »