সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে লিংক রোড অ.ব.রো.ধ : ভোগান্তিতে যাত্রীরা অসুস্থ শ্রমিকদল নেতাকে হুইল চেয়ার উপহার দিলেন খোরশেদ সিদ্ধিরগঞ্জে সিগারেট থেকে ফার্নেস অয়েলের গোডাউনে আ.গু.ন আমলাপাড়ায় দুর্গোৎসবের রঙে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর দুই আইনজীবীসহ তিনজন গ্রেপ্তার : ৫ দিনের রি.মা.ন্ড আবেদন তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ

রূপগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মর্মা.ন্তিক মৃ.ত্যু

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ১৭৫ Time View

রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে ফারিহা (১২) ও টুম্পা (৮) নামে দুই স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারিহা সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ধনপুর রাফিন নগর এলাকার দ্বীন ইসলামের মেয়ে। অপর নিহত টুম্পা একই উপজেলার রাফিনগর এলাকার মাসুদ মিয়ার মেয়ে। তারা পরিবারসহ রূপগঞ্জের সোনাবো এলাকায় আলাউদ্দিন ও মমিন মিয়ার ভাড়া বাসায় বসবাস করত। তাদের উভয়ের বাবা-মা স্থানীয় গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করেন।

জানা গেছে, ফারিহা স্থানীয় লিটন কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং টুম্পা একই স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, শনিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে বাড়ির পাশের মতিন মিয়ার পুকুরপাড়ে খেলাধুলা করছিল ফারিহা ও টুম্পা। একপর্যায়ে তারা পুকুরে নামে। এসময় ফারিহা পানিতে তলিয়ে যেতে শুরু করলে টুম্পা তাকে বাঁচাতে এগিয়ে যায়। পরে দুজনই পানিতে তলিয়ে যায়।

বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে স্থানীয়রা পুকুরে নেমে দুই শিশুকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক রঞ্জু আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »