বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি আন্ডারপাসের উপরে প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃ.ত্যু: বাবা-মাসহ আ.হ.ত ৫ সংস্কার বাস্তবায়ন না হলে জনগণ হিমালয় হয়ে দাঁড়াবে: শফিকুর রহমান

সিদ্ধিরগঞ্জে বন্ধ পোশাক কারখানার ভেতর থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৪৭ Time View

সিদ্ধিরগঞ্জে একটি বন্ধ পোশাক কারখানার ভেতর থেকে মো. জসীম উদ্দীন (৪২) নামের এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার সানারপাড় কান্দাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জসীম উদ্দীন কুমিল্লার মুরাদনগর উপজেলার মৃত আবদু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো সকালে কারখানার গেট খোলার কথা থাকলেও গেট খুলতে দেরি হওয়ায় শ্রমিকদের মধ্যে সন্দেহ হয়।

দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও গেট না খোলায় বিষয়টি তারা কর্তৃপক্ষকে জানায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেয় কর্তৃপক্ষ।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে কারখানার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা কারখানার ভেতরে মশারির মধ্যে জসীম উদ্দীনের নিথর দেহ পড়ে থাকতে দেখে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার রাত থেকে শনিবার দুপুরের মধ্যে কোনো এক সময় তার মৃত্যু হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »