সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে নারীকে কেন্দ্র করে ছু.রিকাঘা.তে গাড়িচালককে হ.ত্যা : আটক ১ সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়া.বাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার ফতুল্লায় গভীর রাতে মাদরাসায় আ.গু.ন : অসুস্থ ৭৯ শিক্ষার্থী সিদ্ধিরগঞ্জে ট্যাংক লরির ভেতরে গ্যাসে যুবকের মৃ.ত্যু : আ.হ.ত ১ সিদ্ধিরগঞ্জে নাঈম হ.ত্যা: একই পরিবারের তিনজন গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে রাস্তা নিয়ে বি.রো.ধ : প্রতিপক্ষের লাঠির আ.ঘা.তে প্রাণ গেল ৬০ বছর বয়সী নাঈমের মেহেরপুর সীমান্ত থেকে অ.স্ত্র এনে নারায়ণগঞ্জে বিক্রি : পি.স্ত.লসহ গ্রেপ্তার ৩ তিন ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ছাত্রলীগ নেতা হাবিব শ্রমিক অসন্তোষের ঘটনায় স.ন্ত্রা.স বি.রো.ধী আইনে মামলা : আসামি দেড় হাজার মজুরি বৃদ্ধির দাবিতে তৃতীয় দিনেও ফতুল্লায় সং.ঘ.র্ষ : টিয়ার গ্যাস নিক্ষেপ

সিদ্ধিরগঞ্জে নারীকে কেন্দ্র করে ছু.রিকাঘা.তে গাড়িচালককে হ.ত্যা : আটক ১

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৪০ Time View

সিদ্ধিরগঞ্জে নারীকে কেন্দ্র করে বিরোধের জেরে মোঃ রনি (৪১) নামে এক গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (১৫ নভেম্বর) ভোর ৬টার দিকে মিজমিজি তেরা মার্কেট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আল আমিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোরে মিজমিজি তারা মার্কেট এলাকায় রাস্তা দিয়ে যাচ্ছিলেন রনি। এ সময় সেখানে উপস্থিত এক নারীকে কেন্দ্র করে আল আমিনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। ওই নারীকে নিয়ে প্রশ্ন করা ও কথাবার্তার একপর্যায়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আল আমিন ধারালো অস্ত্র দিয়ে রনিকে এলোপাতাড়ি আঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের দাবি, রনির পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে অন্তত ২০ থেকে ২২টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা হয়।

এদিকে ঘটনার পর আল আমিন ঘটনাস্থল থেকে কিছুটা দূরে অবস্থান করছিলেন বলে জানান স্থানীয়রা। তাদের ভাষ্য, ঘটনাস্থল থেকে প্রায় ৩০ মিটার দূরে তাকে দাড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসাবাদ করেন কয়েকজন। এ সময় তিনি রনিকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেন বলে দাবি করেন স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম। পরে স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। স্থানীয় সূত্রে আরও জানা যায়, ঘটনার দু-এক দিন আগেও রনির সঙ্গে আল আমিনের বিরোধ হয়েছিল।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, প্রাথমিকভাবে নারীকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় রনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় সেখানে উপস্থিত এক নারীকে নিয়ে আল আমিনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আল আমিন ধারালো অস্ত্র দিয়ে রনিকে আঘাত করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আল আমিনকে আটক করা হয়েছে।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে। এ ঘটনায় মামলা ও তদন্তের পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণসহ বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »