সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

শামীম ওসমানসহ ৯৫ জনের নামে হত্যা চেষ্টা মামলা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৪৩৪ Time View

বৈষম্যবিরোধী আন্দোলনে মো. আল-আমিন (৩৬) নামে এক যুবককে হত্যা চেষ্টার ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। এতে ৯৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে। আজ শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। এর আগে গত বুধবার মধ্যরাতে ভুক্তভোগী আল-আমিন মামলাটি দায়ের করেন।

এ মামলায় শামীম ওসমান ছাড়াও তার পুত্র অয়ন ওসমান (৩৭), ভাতিজা আজমেরি ওসমান (৪৫), শাহ নিজাম (৫৬), সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি (৫৫), সাবেক কাউন্সিলর নুর উদ্দিন মিয়া (৫৫) ও শাহজালাল বাদল (৪২) সহ ৯৫ জনের নাম উল্লেখ করা হয়।

মামলার বাদী এজাহারে লিখেন, ৩ আগস্ট সিদ্ধিরগঞ্জের মিতালি মার্কেটের সামনে ছাত্র-জনতার আন্দোলনের সময় ভুক্তভোগীসহ আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালান শামীম ওসমান, তাঁর পুত্র অয়ন ওসমান, আজমেরি ওসমান, শাহ নিজাম, সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি, সাবেক কাউন্সিলর নুর উদ্দিন মিয়া ও শাহজালাল বাদলসহ অন্যরা। ওইসময় জনতাকে লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে হামলার এক পর্যায়ে আল-আমিনের ডান হাতে লোহার রডের আঘাত লেগে হাড় ভেঙে যায়। পরে ঘটনাস্থলে থাকা কয়েকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে তার চিকিৎসা করে। এখনো আল আমিন চিকিৎসা নিচ্ছেন বলে এজাহারে উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »