শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫

শহরে মধ্যরাতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ২

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ২৭৯ Time View

শহরের চারারগোপ এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে যৌথবাহিনী। তল্লাশি করে উদ্ধার হয় রামদা, বগি, চাইনিজ কুড়াল ও ছুরিসহ বিভিন্ন ধরণের ২৭ টি ধারালো অস্ত্র।

বুধবার (১১ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের সহায়তায় এবং সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর এই অভিযান পরিচালিত হয়। আটকরা হলেন, বন্দর উপজেলার বাড়ইপাড়া এলাকার নূর আলম ও শহরের তল্লা এলাকার পাপ্পু।

অভিযান শেষে সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সাদ্দাম মল্লিক সাংবাদিকদের জানান, মাদক সন্ত্রাস নির্মূলে চারারগোপ এলাকায় ঝটিকা অভিযান চালায় যৌথবাহিনী। সেখানে কুমুদিনী খাল পাড় ও জেটির নীচ সহ বিভিন্ন স্থানে তল্লাশি করে উদ্ধার হয় রামদা, বগি, চাইনিজ কুড়াল ও ছুরিসহ বিভিন্ন ধরণের ২৭ টি ধারালো অস্ত্র। এছাড়াও উদ্ধার হয় ৬৭ পিস ইয়াবা, হেরোইন, ১০টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ সাড়ে ১৬ হাজার টাকা।

এসময় সেখান থেকে এসব অস্ত্র, মাদক ও জব্দকৃত অবৈধ সামগ্রীসহ আটক করা হয় বন্দর উপজেলার বাড়ইপাড়া এলাকার নূর আলম ও শহরের তল্লা এলাকার পাপ্পুকে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান থানা পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »