বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষামন্ত্রী স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ: হাসনাত আব্দুল্লাহ রথযাত্রায় নিরাপত্তা দিতে নেতাকর্মীদের নির্দেশ মামুন মাহমুদের র‍্যাব সদস্যদের ওপর হা.ম.লা: কক্সবাজার থেকে গ্রেপ্তার গিট্টু রিপন ফতুল্লায় অবৈ.ধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বি.স্ফো.র.ণ : দ.গ্ধ ৪ দুই ডা.কা.তি মামলায় সংঘ.বদ্ধ চ.ক্রের ৫ সদস্য গ্রেপ্তার: স্বর্ণালংকার ও শট.গান উদ্ধার স.ন্ত্রা.স বিরোধী মামলার আসামি সিদ্ধিরগঞ্জে গ্রেফতার ডিএনডি জলাবদ্ধতা নিরসনে এমপি মান্নানের পক্ষে সিদ্ধিরগঞ্জে পাম্প স্টেশন পরিদর্শনে প্রতিনিধি দল ঠিকাদারি ইস্যুতে ব্যবসায়ীকে হুম.কির অভিযোগ যুবদলের সদস্য সচিব সাহেদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে রিভা.লবার, গু.লি ও রাম.দাসহ অ.স্ত্রধারী গ্রেপ্তার ওসমান পরিবারের লুট.পাট ও চাঁ.দা.বা.জির বিভিন্ন ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোকের দখলে: রফিউর রাব্বি

র‍্যাব সদস্যদের ওপর হা.ম.লা: কক্সবাজার থেকে গ্রেপ্তার গিট্টু রিপন

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৪৮ Time View

ফতুল্লায় র‍্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে অভিযুক্ত গিট্টু রিপন (৩৫)কে কক্সবাজার থেকে গ্রেপ্তারের দাবি করেছে র‍্যাব-১১।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে র‍্যাব-১১’র অপস অফিসার ক্যাপ্টেন রওনক এরফান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আজ ভোর ৫টার দিকে র‍্যাব-১১ সদর কোম্পানি ও র‍্যাব-১৫ কক্সবাজারের যৌথ অভিযানে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গিট্টু রিপনের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর (দাতা সড়ক) এলাকায়।

র‍্যাবের ভাষ্য, বিভিন্ন মামলা ও গোয়েন্দা তথ্য অনুযায়ী গিট্টু রিপন মাসদাইর ও ফতুল্লা এলাকায় সক্রিয় একটি সন্ত্রাসী চক্রের সদস্য। তার বিরুদ্ধে কন্ট্রাক্ট কিলিং, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগ রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৫ মে ফতুল্লার মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় মাদকের একটি আস্তানার বিষয়ে তথ্য সংগ্রহে গেলে র‍্যাব-১১-এর একটি গোয়েন্দা দলের ওপর অতর্কিত হামলা চালানো হয়। ওই হামলায় গিট্টু রিপন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে র‍্যাব সদস্যদের কুপিয়ে আহত করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনজন র‍্যাব সদস্য গুরুতর আহত হন।

র‍্যাব জানায়, গিট্টু রিপনের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, পুলিশের ওপর হামলা, চাঁদাবাজি ও মাদক চোরাচালানসহ ডজনের বেশি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। গ্রেপ্তার গিট্টু রিপনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »