বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী বাঁচাতে ছয় দফা অঙ্গীকার বাস্তবায়নে জামায়াত প্রার্থীর র‌্যালী

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ২৩৬ Time View

শীতলক্ষ্যা নদী বাঁচাতে ছয় দফা প্রতিশ্রুতি বাস্তবায়নে নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লার নেতৃত্বে ‘সেভ শীতলক্ষ্যা’ নামে র‌্যালী কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার ( ২৮ নভেম্বর) সকালে উপজেলার মুড়াপাড়া কলেজ থেকে ‘রান উইথ আনোয়ার হোসেন মোল্লা টু সেভ শীতলক্ষ্যা’- ব্যানারে র‌্যালীটি শুরু হয়ে ৩ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে হাটাব বাজারে গিয়ে শেষ হয়।

নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লার নেতৃত্বে অনুষ্ঠিত র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান হাফিজুর রহমান।

র‌্যালী শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাফিজুর রহমান বলেন, এই শীতলক্ষা হচ্ছে রাজধানীর প্রাণ। শীতলক্ষ্যা-কে কেন্দ্র করে নারায়ণগঞ্জে শিল্প কারখানার প্রসার ঘটেছিল। এই শীতলক্ষ্যার স্বচ্ছ পানি ছিল নাব্যতা ছিল। এই শীতলক্ষ্যাকে ধ্বংস করা হয়েছে অসৎ দুর্নীতিবাজ চাঁদাবাজ নেতৃত্ব আর সুবিধাবাদী ব্যবসায়ীদের কারণে। আসুন আগামীতে শুধু শীতলক্ষ্যা নয় গোটা বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য আমরা শপথ গ্রহণ করি। সৎ নেতৃত্বের সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।

সমাবেশে র‌্যালীর মূল প্রতিপাদ্য তুলে ধরে বক্তব্য,রাখেন আনোয়ার হোসেন মোল্লা।
তিনি তার বক্তব্যে বলেন, শীতলক্ষ্যা নদী শুধু একটি নদী নয়, এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি ও পরিবেশের প্রাণ। কিন্তু দুঃখজনকভাবে নদীটি আজ দখল-দূষণ অব্যবস্থাপনা ও অবহেলার শিকার।

আমি আপনাদের সামনে আজ অঙ্গীকার করছি আপনারা যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি-

নদী দখলকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি,

নদীর দুই পাড়ে সবুজ বেষ্টনী,

নদীর পানি পরিষ্কার ও দূষণ নিয়ন্ত্রণ,

আধুনিক ওয়াকওয়ে, লাইটিং, বিনোদন ক্ষেত্র,

পরিবেশবান্ধব নদী পরিবহন ব্যবস্থা,

নদীভিত্তিক নতুন কর্মসংস্থান সৃষ্টি,

শীতলক্ষ্যার পানি পরিষ্কার রাখতে,

দখলমুক্ত রাখতে এবং নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খাঁন, জেলা আইন সম্পাদক এডভোকেট ইসরাফিল, জেলা শিবির সভাপতি আকরাম হোসেন, রূপগঞ্জ উত্তর ও পশ্চিম আমীর আবদুল মজিদ, মাওলানা ফারুক আহমাদ, দক্ষিণ, উত্তর ও পশ্চিম সেক্রেটারি, আনিসুর রহমান, খাইরুল ইসলাম, মোহাম্মদ হানিফ ভূঁঞা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »