রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে রাস্তা নিয়ে বি.রো.ধ : প্রতিপক্ষের লাঠির আ.ঘা.তে প্রাণ গেল ৬০ বছর বয়সী নাঈমের মেহেরপুর সীমান্ত থেকে অ.স্ত্র এনে নারায়ণগঞ্জে বিক্রি : পি.স্ত.লসহ গ্রেপ্তার ৩ তিন ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ছাত্রলীগ নেতা হাবিব শ্রমিক অসন্তোষের ঘটনায় স.ন্ত্রা.স বি.রো.ধী আইনে মামলা : আসামি দেড় হাজার মজুরি বৃদ্ধির দাবিতে তৃতীয় দিনেও ফতুল্লায় সং.ঘ.র্ষ : টিয়ার গ্যাস নিক্ষেপ কাশিমপুর কারাগার থেকে পালিয়ে ২ বছর আত্মগোপনে থাকার পর গ্রেফতার মৃ.ত্যু.দ.ণ্ডপ্রাপ্ত আসামি শ্রমিক বিক্ষোভে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল শুরু ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে লিংক রোড অ.ব.রো.ধ : ভোগান্তিতে যাত্রীরা অসুস্থ শ্রমিকদল নেতাকে হুইল চেয়ার উপহার দিলেন খোরশেদ সিদ্ধিরগঞ্জে সিগারেট থেকে ফার্নেস অয়েলের গোডাউনে আ.গু.ন

মেহেরপুর সীমান্ত থেকে অ.স্ত্র এনে নারায়ণগঞ্জে বিক্রি : পি.স্ত.লসহ গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার অস্ত্র ও মাদক কারবারি। মেহেরপুর সীমান্ত এলাকার এক অস্ত্র চোরাকারবারির কাছ থেকে অস্ত্র সংগ্রহ করে নারায়ণগঞ্জে বিক্রি করতেন তাঁরা। বিশেষ করে বন্দরের বিভিন্ন এলাকায় জমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যাকাণ্ডে এসব অস্ত্র ব্যবহারের পরিকল্পনা ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পেয়েছে পুলিশ। শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৭.৬৫ বোরের একটি বিদেশি পিস্তল ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার জসিম উদ্দিন ওরফে শিষনাগ জসিম (৪৫), নারায়ণগঞ্জের ফতুল্লার উত্তর হাজীগঞ্জ এলাকার মো. শফিকুর রহমান রনি (৩৫) এবং পটুয়াখালী সদর উপজেলার মো. লিটন ওরফে পাইলট লিটন (৪৫)। তাঁরা বর্তমানে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার বিভিন্ন এলাকায় বসবাস করতেন।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাঁদের মধ্যে জসিম মেহেরপুর সীমান্ত এলাকার একজন অস্ত্র চোরাকারবারির সঙ্গে যোগাযোগ করে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র সংগ্রহ ও বিক্রির কার্যক্রম চালিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় মেহেরপুর থেকে অস্ত্র নিয়ে বিক্রির উদ্দেশ্যে অন্যদের সঙ্গে সিদ্ধিরগঞ্জের শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় অবস্থান করছিলেন তিনি। এ সময় ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করে।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা, মাদক ও অস্ত্রসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তাঁদের অপরাধমূলক কর্মকাণ্ডের অতীত রেকর্ড এবং অস্ত্রের উৎস সম্পর্কে প্রাথমিকভাবে তথ্য যাচাই করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রটি নারায়ণগঞ্জের বন্দরে জমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যাকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে আনা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান বলেন, নারায়ণগঞ্জে অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার এবং তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁদের অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। মেহেরপুর সীমান্ত থেকে অস্ত্র সংগ্রহ করে নারায়ণগঞ্জে সরবরাহের বিষয়টিও তদন্ত করা হচ্ছে। অস্ত্রের উৎস, সরবরাহকারী এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »