বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের

মাসদাইরে কৃষক দল নেতাকে মা-র-ধ-র: গু-লি ছোড়ার অভিযোগ

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৬১ Time View

শহরের মাসদাইর এলাকায় নাহেদুর রহমান পারভেজ নামে একজনকে মারধর ও তাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে- এমন অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজে আগ্নেয়াস্ত্র সদৃশ একটি বস্তু দেখা গেলেও পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে গুলির কোনো আলামত পাওয়া যায়নি।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে মাসদাইর বাজারের বেগম রোকেয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। আহত পারভেজ স্থানীয় মো. ফিরোজের ছেলে এবং নাসিক ১৩ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, মোবাইলফোন নিয়ে পারভেজের সঙ্গে জাহিদ নামে এক ব্যক্তির কথা-কাটাকাটি থেকে কয়েক দিন আগে মারামারির ঘটনা ঘটে। এর জের ধরে শনিবার বিকেলে চার থেকে পাঁচজন মিলে পারভেজকে মারধর ও ছুরিকাঘাত করেন। হামলার একপর্যায় দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ ওঠে। তবে তিনি গুলিবিদ্ধ হননি।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত পারভেজ গণমাধ্যমকে বলেন, ‘বাইট্টা মাসুদ, রিপন, জাহিদসহ আরও দুই-একজন গলাচিপা এলাকার বাসিন্দা। তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ওরা গলির ভেতর মাদক কেনাবেচা করে। আমি অন্যদিকে তাকিয়ে ছিলাম, তখন ওরা বলে, চাইয়া আসোস কেন? এতেই ওরা হামলা করে আর বাইট্টা মাসুদ গুলি চালায়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাস্তায় চারজন মিলে পারভেজকে ছুরিকাঘাত করছে। তাদের মধ্যে একজনের হাতে আগ্নেয়াস্ত্রের মতো কিছু দেখা গেছে।

ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘গুলি চালানোর কোনো আলামত আমরা পাইনি। পারভেজ গুলিবিদ্ধ হয়নি, প্রত্যক্ষদর্শীরাও গুলি ছোড়া দেখেনি কিংবা গুলির শব্দ শোনেনি। তবে সিসিটিভিতে আগ্নেয়াস্ত্রসদৃশ কিছু একটা দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »