শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫

বিকেএমইএ নির্বাচন: হাতেম প্যানেল পূর্ণ জয়ী

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৩৭২ Time View

প্রায় এক যুগ পর বেশ উৎসবমুখর পরিবেশে নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ’র ২০২৫-২৭ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) রাজধানীর বাংলামোটর ও নারায়ণগঞ্জের চাষাড়ায় বিকেএমইএ’র নিজস্ব কার্যালয়ের দুটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষণা করা হয়।

এ নির্বাচনে সংগঠনটির বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স পূর্ণাঙ্গ প্যানেলে জয়ী হয়েছে। নির্বাচনে মোট ভোটার ৫৭২ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৪৩১ জন। ভোটের হার ৭৫ দশমিক ৩৫ শতাংশ। নারায়ণগঞ্জ জোনে ভোটার ছিলেন ২৭২ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২৩৪ জন। এই জোনে ভোটের হার ৮৬ শতাংশ। ঢাকা জোনে ভোটার ২২৪ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১৪০ জন। এই জোনে ভোট পড়েছে ৬২ দশমিক ৫ শতাংশ। এছাড়া চট্টগ্রাম জোনে ভোটার ছিলেন ৭৬ জন। ভোট দিয়েছেন ৫৭ জন। চট্টগ্রাম জোনে ভোট পড়ার হার ৭৫ শতাংশ।

এবারের নির্বাচনে ৩৫টি পরিচালক পদে ৩৮ প্রার্থী হলেও তাদের মধ্যে ৩৫ জন একই প্যানেলের। প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স প্যানেলের প্রধান হিসেবে নেতৃত্ব দিচ্ছেন বিকেএমইএ’র বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেম। এই প্যানেলের বাইরে স্বতন্ত্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিন প্রার্থী। তারা হলেন- বিজিএমইএ’র সাবেক পরিচালক ও ইয়াং ফোর এভার টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজিব চৌধুরী, জাহিন নিটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জামাল উদ্দিন মিয়া এবং জেএস স্টাইল বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।

ভোটে নির্বাচিত ৩৫ জনের মধ্য থেকে পরে বিকেএমইএ’র সভাপতি, নির্বাহী সভাপতি, সাতজন সহ-সভাপতিসহ ৯ জন পরিচালক নির্বাচিত হবেন।

বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেমের প্যানেল থেকে যে ৩৫ জন প্রার্থী জয়ী হয়েছেন তারা হলেন- মোহাম্মদ হাতেম, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (সিইও) আহসান খান চৌধুরী, মনসুর আহমেদ, ফজলে শামীম এহসান, মো. সামসুজ্জামান, অমল পোদ্দার, মো. মোরশেদ সারোয়ার, মোহাম্মদ রাশেদ, আশিকুর রহমান, মো. জামাল উদ্দিন মিয়া, খন্দকার সাইফুল ইসলাম, রতন কুমার সাহা, নন্দ দুলার সাহা, মো. আব্দুল হান্নান, ইঞ্জিনিয়ার ইমরান কাদের তুর্য, ফকির কামরুজ্জামান নাহিদ, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মিনহাজুল হক, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রিপন, মোহাম্মদ নজরুল ইসলাম, গাওহার সিরাজ জামিল, আহমেদ নূর ফয়সাল, মোহাম্মদ শামসুল আজম, ফওজুল ইমরান খান, মোহাম্মদ সেলিম, মো. শাহরিয়ার সাইদ, রাজীব চৌধুরী, মো. মহসিন রাব্বানি, সালাহ উদ্দিন আহমেদ, মো. মনিরুজ্জামান, এম. ইসফাক আহসান, মো. মামুনুর রশিদ, রাকিব সোবহান মিয়া, আব্দুল বারেক ও মো. ইয়াসিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »