শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বি-ক্ষো-ভ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৬৩ Time View

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন বাতিল ও তাকে দল থেকে বহিষ্কারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করেছে সিদ্ধিরগঞ্জের ১-১০নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাইল এলাকায় ডাচবাংলা ব্যাংকের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় বিএনপির নেতাকর্মীরা মান্নান অনুসারীদের সোনারগাঁও জুড়ে চাঁদাবাজী, লুটপাট, সন্ত্রাস, নৈরাজ্যকারী বলে উল্লেখ করেন এবং মান্নানের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন। এসব বিবেচনায় বক্তারা মান্নানকে অবিলম্বে দল থেকে বহিষ্কার ও তার প্রার্থীতা বাতিল করার জোর দাবি জানান।

বক্তারা বলেন, আমরা চাইনা আওয়ামী লীগের মতো বিএনপি মানুষের কাছে হাসি ঠাট্টার বস্তু হোক। যে লোক বিএনপির কেন্দ্রীয় নেতাকে চাঁদাবাজ বলে, তার কোন অধিকার নেই মনোনয়ন পাওয়ার। তাকে দল থেকেও বহিষ্কার করতে হবে। তাছাড়া মান্নানের পর্যাপ্ত শিক্ষাগত যোগ্যতা নেই সংসদ নির্বাচনের জন্য। তাহলে সে কীভাবে মনোনয়ন পায়?

মানববন্ধন শেষে মান্নানের মনোনয়ন বাতিলে নানা শ্লোগানে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাড়কের চিটাগংরোডস্থ ডাচবাংলা ব্যাংকের সামনে থেকে শুরু করে সানারপাড় মোড় গিয়ে শেষ হয়।

এসময় সিদ্ধিরগঞ্জ থানাধীন ১-১০নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »