শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার ২০ লাখ টাকা চাঁ.দা চাওয়ায় মহানগর কৃষকদল নেতা গ্রেফতার সরকারের এক ইঞ্চি জমিও অবৈধ দখলে থাকতে দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী বন্দরে পুকুরে কুমির : উদ্ধারে হিমশিম বন বিভাগ সিদ্ধিরগঞ্জে অটোরিকশার গ্যারেজে মধ্যরাতে ম্যাজিস্ট্রেটের অভিযান: ৪ লাখ টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতিসহ ৪ জন গ্রেপ্তার ৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী

বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা

বন্দর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৯৮ Time View

বন্দরে গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ একই পরিবারের তিনজনের মধ্যে আট বছর বয়সী শিশু মারুফ মারা গেছে। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মারুফের বাবা মো. মাইদুল ইসলাম ও মা বিউটি আক্তারও একই ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বন্দরের কুড়িপাড়া চাপাতলি এলাকার সেলিম মিয়ার টিনশেড বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, গ্যাসের লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। পরে আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটলে ঘরের ভেতরে থাকা মাইদুল, তার স্ত্রী বিউটি ও ছেলে মারুফ দগ্ধ হয়।

ঘটনার পর স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানে তাদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকেরা তাদের জানিয়েছেন, আগুনে মারুফের শরীরের ৯০ শতাংশ, তার বাবা মাইদুলের ৮৫ শতাংশ এবং মা বিউটির ৮০ শতাংশ পুড়ে যায়। মারুফের অবস্থা শুরু থেকেই সংকটাপন্ন ছিল। একদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (৮ আগষ্ট) সকালে তার মৃত্যু হয়।

স্থানীয়দের বাসিন্দা সালেহা বেগম জানান, আগুনে বিউটির পুরো শরীর ঝলসে যায়। তার চুল পুড়ে যায় এবং মুখের চামড়াও উঠে যায়। পরিবারের রান্নার গ্যাসের চুলা ঘরের বাইরে ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ঘটনার সময় মাইদুল ঘরের ভেতরে ছিলেন। সিগারেট ধরানোর জন্য দিয়াশলাই জ্বালানোর সময় জমে থাকা গ্যাসে আগুন ধরে মুহূর্তের মধ্যে বিস্ফোরণ ঘটে। এতে তিনজন দগ্ধ হন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হওয়ার খবর পাওয়া যায়। তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সেখান থেকে শিশু মারুফ আজ সকালে মারা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »