শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১২ জন গ্রেপ্তার মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী, কলোরাত্রি ও স্বাধীনতা দিবস পালন উপলক্ষে বন্দরে প্রস্তুতি সভা

বন্দর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ২২৫ Time View

বন্দরে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী, ২৫ মার্চ কলোরাত্রি ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মার্চ) সকাল ১১ টায় বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সেমিনার কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আভল জিহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোাদ্ধা এম এ রশীদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনিষা রানী কর্মকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানউদ্দিন আহাম্মদ, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, বন্দর উপজেলা এলজিইডির প্রকৌশলী মীর কায়সার রিজভী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাইয়ূম খান, প্রাথমিক শিক্ষা অফিসার রেজাউল করিম, উপজেলা শিল্পকলা একাডেমি’র সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টুসহ বিভিন্ন দপ্তর প্রধানগন।

সভায় ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ,সাস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, ২৫ মার্চ কলোরাত্রিতে পবিত্র রমজান মাসের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান বাদ দিয়ে আলোচনা সভা এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে তোপধ্বনী, সকাল সাড়ে টায় কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শণী, প্রদর্শণী ম্যাচ, নারীদের খেলাধূলা, বেলা ১১ টায় বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধণা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »