মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে নারীকে কেন্দ্র করে ছু.রিকাঘা.তে গাড়িচালককে হ.ত্যা : আটক ১ সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়া.বাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার ফতুল্লায় গভীর রাতে মাদরাসায় আ.গু.ন : অসুস্থ ৭৯ শিক্ষার্থী সিদ্ধিরগঞ্জে ট্যাংক লরির ভেতরে গ্যাসে যুবকের মৃ.ত্যু : আ.হ.ত ১ সিদ্ধিরগঞ্জে নাঈম হ.ত্যা: একই পরিবারের তিনজন গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে রাস্তা নিয়ে বি.রো.ধ : প্রতিপক্ষের লাঠির আ.ঘা.তে প্রাণ গেল ৬০ বছর বয়সী নাঈমের মেহেরপুর সীমান্ত থেকে অ.স্ত্র এনে নারায়ণগঞ্জে বিক্রি : পি.স্ত.লসহ গ্রেপ্তার ৩ তিন ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ছাত্রলীগ নেতা হাবিব শ্রমিক অসন্তোষের ঘটনায় স.ন্ত্রা.স বি.রো.ধী আইনে মামলা : আসামি দেড় হাজার মজুরি বৃদ্ধির দাবিতে তৃতীয় দিনেও ফতুল্লায় সং.ঘ.র্ষ : টিয়ার গ্যাস নিক্ষেপ

ফি লি স্তি নে গণ হ ত্যা র প্রতিবাদে জামায়াতে ইসলামীর বি ক্ষো ভ মিছিল

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২৭৮ Time View

ইস রাইল কর্তৃক ফিলি স্তিনে বর্বরোচিত ও নির্মম গণহত্যা বন্ধের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। মিছিলটি শহরের ডিআইটি মসজিদের সামনে থেকে শুরু করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশের বক্তব্য রাখেন নায়েবে আমীর আব্দুল কাইউম, সেক্রেটারী ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারী জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, মোখলেসুর রহমান, মাওলানা ওমর ফারুক ও প্রচারক সম্পাদক হাফেজ আব্দুল মোমিনসহ অনেকে।

মহানগর জামায়তে ইসলামীর সভাপতি আবদুল জব্বার বলেন- ইসরাইল বাহিনী ফিলিস্তিনের সাথে যুদ্ধ বিরতি চুক্তি ভঙ্গ করে শত শত নারী-পুরুষ-শিশুকে নির্বিচারে হত্যা করছে। এহেন অন্যায় আচরণে আমরা ঘরে বসে থাকতে পারি না। সেজন্য আমরা নারায়ণগঞ্জে শোকাহত হয়ে ইসরাইল বাহিনীর নির্মম বর্বর হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজ জাতিসংঘ আমেরিকা কোথায়? তারা মানবতার কথা বলে অথচ তাদের ইন্ধনে ইসরাইল বাহিনী ফিলিস্তিনে সাধারণ মানুষকে হত্যা করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »