মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

নারায়ণগঞ্জে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ২১৬ Time View

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে পোশাক শ্রমিকদের মজুরি আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শ্রমিক হত্যার বিচার, ক্ষতিপূরণ, শ্রমিকনেতা বাবুল হোসেন সহ গ্রেফতারকৃত শ্রমিকদের মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শ্রমিকনেতা শহিদুল ইসলাম নান্নুর সভাপতিত্বে শুক্রবার (১ ডিসেম্বর) বিকাল ৪ টায় মজুরি বৃদ্ধিতে গার্মেন্ট শ্রমিক আন্দোলনের উদ্যোগে এ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, শামীম ইমাম, মাহমুদ হোসেন, অঞ্জন দাস, দুলাল সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, শ্রমিক ও জাতীয় স্বার্থ বিবেচনায় না নিয়ে সরকার মালিক পক্ষের স্বার্থে ১২ হাজার ৫০০ টাকা পোশাক শ্রমিকদের মজুরি ঘোষনা করেছে যার তীব্র নিন্দা জানাই। মজুরি আন্দোলনে পুলিশ গুলি চালিয়ে রাসেল, ইমরান, জালাল ও আঞ্জুয়ারা বেগমকে হত্যা করেছে। নিহত শ্রমিক হত্যার বিচার ও এক জীবনের আয়ের সমান ক্ষতিপূরণের দাবি জানান। ইতিমধ্যেই গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাবুল হোসেন সহ শতাধিক শ্রমিকদের গ্রেফতার করা হয়েছে। মিথ্যা মামলায় গ্রেফতারকৃত সকলকে মুক্তি দিতে হবে। সকল হামলা মামলা বন্ধ করে শ্রমিকদের স্বার্থে ট্রেড ইউনিয়ন অধিকার সহ গনতান্ত্রিক অধিকার আদায়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »