বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ড্রাম ট্রাকের চা.পা.য় ফতুল্লার ছাত্রদল ও যুবদল নেতা নি.হ.ত রূপগঞ্জে মেঘনার পানি শোধনাগার: প্রতিদিন ৫০ কোটি লিটার পানি পাবে ঢাকাবাসী দিগুবাবুর বাজারে পলিথিনবিরোধী অভিযান: ৬১৩ কেজি জ.ব্দ: জরিমানা নারায়ণগঞ্জের এক নম্বর গড.ফাদার আইভীকে মুক্তি দেওয়া হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারীর লাইনের তার কাটতে গিয়ে আটক জনি, মিমাংসা করতে চাপ দেয় বিএনপি নেতা সাবেক মেয়র আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি: সিসি ক্যামেরা স্থাপন ফতুল্লায় যুবদল কর্মীদের হাম.লার শিকার বিএনপি নেতা অকিল ভূঁইয়া কারাগার থেকে জামিনে মুক্ত আইভি র‌্যাবের ওপর হা.ম.লায় জড়িত ইমনকে গ্রেপ্তার করলো পুলিশ ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ

ঢাকার সোহাগ হ ত্যা র অন্যতম আসামি নান্নু বন্দরে গ্রেপ্তার

বন্দর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২২২ Time View

চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু (৩৮) কে বন্দর উপজেলার বালিয়া গ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (১৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এ তথ্য জানায়।

র‌্যাব জানায়, সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে নারায়ণগঞ্জের বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নের বালিয়া গ্রামে নান্নুর মামার বাড়ির পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নান্নু শরীয়তপুর জেলার ডামুড্যা থানার প্রিয়কাঠি গ্রামের আব্দুল কাদের কাজীর ছেলে।

জিজ্ঞাসাবাদে নান্নু মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৮ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

র‌্যাব জানিয়েছে, এ ঘটনায় আরও কয়েকজন পলাতক রয়েছে, যাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গত ৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনের ব্যস্ত সড়কে ভয়াবহ এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, সোহাগকে প্রথমে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে পিটিয়ে আহত করা হয়। এরপর ইট-পাথর দিয়ে মাথা ও শরীরে একাধিকবার আঘাত করে তাকে গুরুতর জখম করা হয়। একপর্যায়ে তাকে বিবস্ত্র করা হয় এবং কয়েকজন ব্যক্তি তার শরীরের ওপর উঠে লাফিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »