বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর দুই আইনজীবীসহ তিনজন গ্রেপ্তার : ৫ দিনের রি.মা.ন্ড আবেদন তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার

গৃহবধূকে গলা কেটে হ ত্যা র তিন দিন পর প্রধান আসামি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৩৩২ Time View

সিদ্ধিরগঞ্জে গৃহবধূ সাবিনা আক্তার লাকিকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামি নীরব ওরফে নাজিমকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। রোববার (১৭ আগস্ট) সকালে র‌্যাব-১১’র স্কোয়াড কমান্ডার শামসুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে ঝালকাঠির নলছিটি থানার তিমিরকাঠি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, নীরবকে শনাক্তে গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। পরে তাকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

গত ১৩ আগস্ট সকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল সড়ক ও জনপথ (সওজ) কলোনির একটি টিনশেড ভাড়া বাসা থেকে সাবিনা আক্তার লাকির গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত লাকি ঢাকার ওয়ারীর গোপীবাগ এলাকার মৃত শামসুল হকের মেয়ে এবং মো. রুবেলের স্ত্রী। তাদের এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।

মামলার এজাহারে বলা হয়, লাকির স্বামী রুবেল গ্রীল ওয়ার্কশপে কাজ করেন। ৮ আগস্ট সকালে লাকি বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। পরে ১৩ আগস্ট সকালে সওজ কলোনির একটি ঘরে তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। অভিযোগ রয়েছে, আসামি নীরব ফুঁসলিয়ে লাকিকে ওই বাসায় ডেকে নেয় এবং ১২ আগস্ট রাত থেকে ১৩ আগস্ট ভোরের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে।

এই ঘটনায় নিহতের স্বামী রুবেল বাদী হয়ে নীরব ওরফে নাজিমসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।

র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া নীরব ভোলার বোরহানউদ্দিন থানার খানবাড়ি গ্রামের বাসিন্দা। হত্যার পর থেকে সে বিভিন্ন স্থানে লুকিয়ে ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »