মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মর্মা.ন্তিক মৃ.ত্যু সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আ.গুন আড়াইহাজারে বিয়ের খাবার নিয়ে সং.ঘর্ষ: আ.হত ১৫ জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি

গাজীপুরে সাংবাদিক হ ত্যা য় যুব ফেডারেশনের তীব্র নিন্দা

প্রেস বিজ্ঞপ্তি
  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৩৭৯ Time View

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা। সংগঠনটি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিবৃতিতে নারায়ণগঞ্জ জেলা যুব ফেডারেশনের আহ্বায়ক সাকিব হোসেন হৃদয় এবং সদস্য সচিব রাকিবুল ইসলাম ইফতি বলেন, সন্ধ্যায় জনসমাগমপূর্ণ স্থানে একজন সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা প্রমাণ করে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক। তারা বলেন, “সাংবাদিক সমাজ ও প্রতিবাদী জনতা আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় বিবৃতিতে।”

যুব ফেডারেশন নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে, দেশ ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হলেও এখন সন্ত্রাসী ও চাঁদাবাজদের দখলে চলে গেছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই সন্ত্রাসী ও চাঁদাবাজদের এবং তাদের পৃষ্ঠপোষক রাজনৈতিক শক্তিকে প্রতিহত করা না গেলে কারও মুক্তি নেই।

তারা নিহত সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »