বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

গণ-অভ্যুত্থানের এক বছর: রূপগঞ্জে বিএনপির আনন্দ মিছিলে নেতাকর্মীদের ঢল

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩২৬ Time View

রূপগঞ্জে ছাত্র-জনতার গণআন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের এক বছর পূর্তিতে মঙ্গলবার (৫ আগষ্ট) বিকেলে আনন্দ মিছিল করেছে রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিলে অংশ নেয়। মিছিলটি উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী মাদরাসা থেকে বের হয়ে মায়ারবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, কাঞ্চন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান ভুঁইয়া, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, সহসভাপতি রজব আলী ফকির, শাহীন মিয়া, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, সালাহউদ্দিন দেওয়ান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, সাবেক যুগ্ন আহ্বায়ক ইসমাইল মামুন, তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক ওসমান, হাফিজুর রহমান পিন্টু, রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, তারাবো পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবির ও রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহসহ আরো অনেকে।

মিছিলটি রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার মায়ারবাড়ী গিয়ে শেষ হয়ে সেখানে তারা এক সভা করেন। রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, বিগত তিনটি নির্বাচনে ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে মানুষ। দেড় যুগের কর্তৃত্ববাদী শাসন, চাকুরিতে বৈষম্য, সীমাহীন দুর্নীতি, ব্যাংকখাতে লুটপাট, বিরোধী মত দমনে গুম, খুন ও নির্যাতনে ক্ষুব্ধ ছিল জনগণ। সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে। ৩৬ দিনের আন্দোলন চুরমার করে দেয় শেখ হাসিনার সব দম্ভ। গত বছরের এই দিনে পতন ঘটে তার স্বৈরশাসনের। সেই ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ৫ আগষ্ট মঙ্গলবার।

তিনি আরো বলেন, বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন ৫ আগষ্ট। এক বছর আগে এই দিনে জুলাই গণ-অভ্যুত্থান পূর্ণতা পায়, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয় বাংলাদেশ। এ দেশের আপামর বাঙালি, যাদের মুখবন্ধ আন্দোলনের ফসল আমাদের এই ঐতিহাসিক অর্জন, তাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »