বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে গেম খেলার প্রলো.ভন দেখিয়ে দুই শিশুকে নি.পী.ড়ন: বৃদ্ধ গ্রে.প্তার সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার আমাদের দেশে দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিদ্ধিরগঞ্জে অবৈ.ধভাবে জ্বালানি তেল বিক্রি: গ্রে.প্তার ২ সিদ্ধিরগঞ্জে সেলাই কর্মীর মৃ.ত্যু নিয়ে রহস্য ফতুল্লায় ঝুট নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষ: গু.লি-ক.ক.টে.লে আহ.ত ৩: শিশুর পেটে গু.লি ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা: কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট সিদ্ধিরগঞ্জে হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : পুলিশের লাঠিচার্জ

কড়া নিরাপত্তায় আদালতে সাবেক আইনমন্ত্রী: রিমান্ড শেষে কারাগারে

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২৯৮ Time View

সিদ্ধিরগঞ্জে দায়ের হওয়া একটি হত্যা মামলায় চার দিনের রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী মো. আনিসুল হককে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিকেলে সাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করেন আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান। দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাফিয়া শারমিনের আদালতে শুনানি শেষে তাকে রাজধানীর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এর আগে সিআইডি পুলিশ কড়া নিরাপত্তার মধ্যে আনিসুল হককে আদালতে হাজির করে।

পরিদর্শক কাইউম খান জানান, সিদ্ধিরগঞ্জ থানার হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে গত ১০ আগস্ট আদালত ভার্চুয়াল শুনানির মাধ্যমে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। সেদিনই সিআইডি তাকে নারায়ণগঞ্জে এনে জিজ্ঞাসাবাদ শুরু করে। রিমান্ড শেষে বুধবার (১৩ আগস্ট) দুপুরে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ এপ্রিল সিদ্ধিরগঞ্জের মাদ্রাসাছাত্র ছোলেমান হত্যা মামলায় রিমান্ড শুনানির জন্য নারায়ণগঞ্জ আদালতে আনা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। শুনানি শেষে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় বিক্ষুব্ধ জনতা ও বিএনপিপন্থি আইনজীবীরা তাকে কিল-ঘুষি ও ধাওয়া দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »