বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

ওয়ারেন্টভুক্ত নারী আসামির স্বজনদের হা.ম.লায় ৬ পুলিশ কর্মকর্তা আহত: গ্রেফতার ৫

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৬ Time View

আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত এক নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ছয় পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

আহতরা হলেন- উপপরিদর্শক (এসআই) অজিত, এএসআই আরিফ, এএসআই ফারুক, এএসআই শরীর, এএসআই সাইফুল ও এএসআই নিজাম।

পুলিশ জানায়, রসুলপুর গ্রামের জুলহাস মিয়ার স্ত্রী সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আসমা বেগমকে (৪৫) গ্রেফতারের জন্য বুধবার (১৮ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১টার দিকে অভিযান চালায় আড়াইহাজার থানা পুলিশ। এ সময় আসামির পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পুলিশের সরকারি কাজে বাধা দেন এবং বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে কথা কাটাকাটি থেকে ধস্তাধস্তি ও মারধরের ঘটনা ঘটে।

এ ঘটনায় এসআই অজিত, এএসআই আরিফ, এএসআই ফারুক, এএসআই শরীর, এএসআই সাইফুল ও এএসআই নিজাম আহত হন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রিপন কুমার সরকার জানান, ওয়ারেন্টভুক্ত আসামি আসমাকে আটক করার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে তার আত্মীয়-স্বজন ও আশপাশের লোকজন এসে পুলিশকে ঘেরাও করে রাখে। এতে প্রায় এক ঘণ্টা পুলিশ অবরুদ্ধ অবস্থায় ছিল। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে অবরুদ্ধ সদস্যদের উদ্ধার করে। ঘটনার একপর্যায়ে আসামি আসমাকে তার স্বজনরা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যান।

পরিবারের দাবি, অসুস্থ হয়ে পড়ায় তাকে মাধবদীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দিন মিয়া জানান, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারের অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »