বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা

আড়াইহাজারের অটোরিকশা চালককে হ ত্যা র ঘটনায় ৩জনের মৃ ত্যু দ ন্ড

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৩৬৮ Time View

আড়াইহাজারে এক অটোরিকশাচালককে হত্যার ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন মহামান্য আদালত। জামান হোসেন নামে আড়াইহাজারের ওই আটোচালককে হত্যার মামলায় বুধবার (১৪ মে) দুপুরে এ রায় দেন আদালত। এ সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান। হত্যার শিকার অটোরিকশাচালক জামান উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদি গ্রামের শফিউদ্দিনের ছেলে।

পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, আড়াইহাজার থানার একটি হত্যা মামলায় আদালত আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আড়াইহাজারের বাগদী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে আক্তার হোসেন (৩০), একই গ্রামের মৃত আহমদ আলীর ছেলে মো. বাদশা (৩৫) ও নাগেরচরের মো. আহাদ আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (৩৭)। এ মামলায় আজগর আলীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও অপর আসামী জাহিদুল ইসলামকে খালাস প্রদান করেন। ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ বুধবার (১৪ মে) এ রায় ঘোষণা করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, ২০২০ সালের ২৯ মার্চ আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকায় লাল রঙের টেপ দিয়ে মুখ পেঁচানো, রশি দিয়ে হাত-পা বাঁধা ও দুই চোখ উপড়ানো অবস্থায় এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে অটোরিকশাচালক জামানের মরদেহটি শনাক্ত করে তার পরিবার। এ ঘটনায় তার ভাই জাকির হোসেন বাদি হয়ে মামলা করেন। সেই মামলায় আদালত এ রায় ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »