শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

আগে সংস্কার, পরে নির্বাচনের দাবিতে মার্চ ফর ড. ইউনূস কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৪৯৫ Time View

“আগে সংস্কার তারপর নির্বাচন” এই শ্লোগানে সর্বস্তরের জনগনের ব্যানারে মার্চ ফর ড. ইউনূস কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের চাষাড়া শহীদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে মার্চ ফর ড. ইউনূস কর্মসূচির মিছিল নিয়ে চাষাড়া থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

এতে বক্তব্য রাখেন, রাজধানীর দনিয়া কলেজের সাবেক শিক্ষার্থী আলিফ দেওয়ান, নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থী আল আমিন, সাব্বির ইসলামসহ অনেকেই।

বক্তারা এসময় বলেন, দেশে কয়েকটি রাজনৈতিক দল তাদের স্বার্থ হাসিলের জন্য নির্বাচন চাচ্ছে। আগে সংস্কার তারপর নির্বাচন। তা না হলে স্বৈরাচার হাসিনার মতো তাদেরও পতন হবে। আমরা এদেশ পরিবর্তনের নতুন একটা স্বপ্ন নিয়ে এসেছিলাম। আজকে যদি এই নির্বাচন হয় আপনারা কি মনে করেন এ দেশ পরিবর্তন হবে। কখনো হবে না। ১৯৬৯ সালে গনঅভ্যুথানের পর যেসব নির্বাচন হয়েছিল তা কোন পরিবর্তন হয়নি। আর ড. ইউনূস সরকার যদি শক্ত হয়ে আগে সংস্কার করে তারপর নির্বাচন দেয় তাহলে দেশ পরিবর্তন সম্ভব হবে।

তারা আরও বলেন, যারা ১৭ বছর বলেছেন জনগন ভোটার অধিকার পায়নি তাদের উদ্দেশ্যে বলছি, আগে গণ পরিষদ নির্বাচন দিন। জনগনের মতামত নিন তারা কি আদৌ নির্বাচন চায় কি চায় না। অধিকাংশই বলবে আমরা নির্বাচন চাই না। যারা নির্বাচনের রোডম্যাপ চাচ্ছেন তাদের বলছি। আপনারা আগে সংস্কারের পিছনে আসুন। দেশের মৌলিক দাবিগুলো আছে সেগুলো সংস্কার করুন তারপর নির্বাচন কথা বলুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »