বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

আ.লীগের লকডাউন প্রতিরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জামায়েতের অবস্থান

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২৪১ Time View

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক ডাকা লকডাউন প্রতিরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রশিবিরের পর অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড থেকে চিটাগাংরোড পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে জামায়াতে ইসলামীর সিদ্ধিরগঞ্জ (দক্ষিণ) শাখা। এসময় তারা আওয়ামীলীগ বিরোধী নানা স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে।

‎এসময় সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানার আমির কফিল আহমেদ বলেন, ‘১৬ বছর দেশের মানুষ হত্যাকারী, অর্থ পাচারকারী, বিডিআর হত্যাকারী, আলেম-ওলামা হত্যাকারী খুনি হাসিনা ও আওয়ামী লীগকে এদেশের জনগণ জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশ থেকে বিতাড়িত করেছে। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা ও এই নিষিদ্ধ সংগঠনের সকল নাশকতামূলক কর্মকান্ড দেশের জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে। জনগণের জান-মালের নিরাপত্তায় প্রশাসনের সাথে জামায়াতের নেতৃবৃন্দ রাজপথে থাকবে, ইনশাআল্লাহ। ‎সকল অপশক্তিকে মোকাবেলা করে এদেশের মানুষকে একটি নিরাপদ ও সুন্দর বাংলাদেশ উপহার দিতে চেষ্টা অব্যাহত রাখবে বাংলাদেশ জামায়াত ইসলামী।

এসময় আরো উপস্থিত ছিলেন, ‎সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা নায়েবে আমির মো. আব্দুল গফুর মোল্লা, সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম রনি, অর্থ সম্পাদক ডক্টর আব্দুর রহিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »