রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি আন্ডারপাসের উপরে প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃ.ত্যু: বাবা-মাসহ আ.হ.ত ৫ সংস্কার বাস্তবায়ন না হলে জনগণ হিমালয় হয়ে দাঁড়াবে: শফিকুর রহমান ফতুল্লায় গার্মেন্টসে বয়লার বি.স্ফোর.ণ: আহত ১৫: সড়ক অব.রোধ: শ্রমিক বিক্ষোভ ফতুল্লায় ঝোপ থেকে ‘পেন গা.ন’ ও ব্যবহৃত কা.র্তু.জের খোসা উদ্ধার নারীদের জন্য দুই বিশেষায়িত হাসপাতাল: সারা দেশে নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের সলিল সমাধি মদনপুরে গ্যাস লিকেজ থেকে বি.স্ফোর.ণ: দ.গ্ধ ৫ ড্রাম ট্রাকের চা.পা.য় ফতুল্লার ছাত্রদল ও যুবদল নেতা নি.হ.ত

অবরোধের সমর্থনে মহানগর বিএনপির মশাল মিছিল

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৮৩৬ Time View

নারায়ণগঞ্জে বিএনপির ডাকা দ্বিতীয় দফায় ৪৮ঘণ্টা অবরোধের সমর্থনে নগরীতে মশাল জ্বালিয়ে ঝটিকা মিছিল করেছেন মহানগর বিএনপি নেতাকর্মীরা। শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু’র নেতৃত্বে মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরে অবরোধের সমর্থনে মশাল মিছিল বের করে। মশাল মিছিলটি গলাচিপার মোড় থেকে শুরু করে কালিরবাজার মোড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মশাল মিছিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপির কেন্দ্রীয় নেতারাসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং শেখ হাসিনার পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার এক দফা দাবি বাস্তবায়ন করতে হবে। যতদিন এ দাবি বাস্তবায়ন না হবে এদেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। আমরা মহানগর বিএনপির নেতাকর্মীরা রাজপথে আছি এবং এই অবৈধ সরকারের পতন ঘটিয়েই রাজপথ ছাড়ব ইনশাল্লাহ।

মিছিলে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান, মহানগর বিএনপির সদস্য কামরুল হাসান চুন্নু সাউদ, মাকিত মোস্তাকিম শিপলু, বিএনপি শেখ সেলিম আহমেদ, নাসির উল্লাহ টিপু, আল আরিফ, মহসিন উল্লাহ, আল আমিন, জাহিদ হোসেন, সাইফুল ইসলাম বাবু, শিপলু সাদিক, মহাসিন মিয়া, বন্দর উপজেলা বিএনপি নেতা জাহিদ খন্দকার, তাওলাদ হোসেন, রাসেল বেপারী, যুবদল নেতা সম্রাট হাসান সুজন, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজিব, তোলারাম কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, শ্রমিক দল নেতা লিটন সেলিম হোসেন, বিল্লাল হোসেন ও মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ মামুনসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »